লতার শেষকৃত্যে তাঁর মরদেহে কি থুতু ছিটিয়েছেন শাহরুখ? BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর। গতকাল মুম্বাই এর শিবাজী পার্ক তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা অভিনেত্রী গায়ক-গায়িকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। লতার শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপস্থিত ছিলেন। এইসব এর মধ্যে একটা বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ ১৩ বছর বয়সে গান গেয়ে পেয়েছিলেন ২৫ টাকা, আজ কত টাকার সম্পত্তি রেখে গেলেন সংগীতসম্রাজ্ঞী

ছবিটি হল মরদেহের সামনে শাহরুখ খান এবং তার ম্যানেজার পূজা দালানের ছবি। ছবিতে দেখা গিয়েছে সুর সম্রাজ্ঞী মরদেহের সামনে তাঁকে হিন্দু মতে শ্রদ্ধা জানাচ্ছেন পূজা এবং মুসলিম মতে দোয়া করছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ক্যাপশন হিসেবে অনেকেই লিখেছেন এটাই আমাদের ভারত। এটাই আমাদের দেশ। বৈচিত্রের মধ্যে এই ঐক্য পৃথিবীতে অন্য কোন দেশে নেই।

BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া
BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

কিন্তু এই ছবি ঘিরে বিতর্ক তৈরি করলেন বিজেপির নেতা। অরুণ যাদব নামে হরিয়ানার এই বিজেপি নেতা তার ভেরিফাইড টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি সন্দেহ প্রকাশ করেছেন মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান এবং তার ম্যানেজার পূজা নিজের নিজের ধর্ম মতে শ্রদ্ধা জানাচ্ছেন লতা কে।

BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

লতার শেষকৃত্যে তাঁর মরদেহে কি থুতু ছিটিয়েছেন শাহরুখ? BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সেখানে কিন্তু দেখা যায়নি লতার মরদেহ। ভিডিওতে দেখা যাচ্ছে দোয়া করছেন শাহরুখ খান তারপরে মুখের মাস্কটা একটু খানি নামিয়ে নিজের শরীরকে একটু সামনের দিকে ঝুকিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালেন। এই মূহূর্তটাকেই সন্দেহ প্রকাশ করেছে ওই বিজেপি নেতা। এবং তিনি সঙ্গে ভিডিওর ক্যাপশনে লিখেছেন শাহরুখ কি তবে থুতু ছেটালেন। তার এই বক্তব্য নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর