India vs New zealand : ৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, নির্বাক প্রশাসন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ২-০ লিড নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আগিয়ে রয়েছে রাহুল-রোহিতের ভারত। এরপর আগামি ম্যাচ খেলতে ইডেনে আশবে রোহিত ব্রিগেড। তবে তাঁর আগেই টিকিটের কালোবাজারি শুরু ইডেন চত্বরে। যা নিয়ে ইতি মধ্যেই শোরগোল পরে গিয়েছে ময়দান চত্বরে। পাশাপাশি এই বিষয় নিয়ে নিরব থাকতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসন কে।

আরও পড়ুনঃ আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের

বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, গতকাল বিকেল থেকেই ময়দান চত্বরে একাধিক দালালের দেখা মিলতে শুরু করেছে ইডেন চত্বরে। বলা যায় প্রায় বছর দেড়েক পরে ইডেনে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। যা নিয়ে অনেক আগে থেকেই সরগরম ছিল কলকাতা।

সেইমত ম্যাচের দিন এগোনোর সঙ্গে সঙ্গেই তুঙ্গে উঠতে থাকে টিকিটের চাহিদা। ফলে প্রথা অনুযায়ী গতকাল থেকেই ইডেন চত্বরে দেখা দিতে থাকে টিকিটের হাহাকার। সেই পরিস্থিতিকে হাতিয়ার করেই বাড়তি উপার্জনের আশায় টিকিটের নির্ধারিত মূল্যের তুলনায় তিনগুন দামে টিকিট বিক্রি শুরু করে ময়দানের বেশ কয়েকজন কর্মী।

৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, মুখে কুলুপ প্রশাসনের 

৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, নির্বাক প্রশাসন
৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, নির্বাক প্রশাসন

যেখানে ৬৫০ টাকার  টিকিট কে প্রায় ১৫০০ টাকার বিনিময়ে ক্রিকেট অনুরাগীদের হাতে তুলে দিচ্ছেন ময়দানের এই কর্মীরা। তবে শুধু ১৫০০ ই নয় কোনো কোনো সময় তা বিক্রি করা হচ্ছে ২০০০ থেকে ৪০০০ টাকায়। যা সামনে আসতেই হইচই পরে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তবে এই নিয়ে প্রশাসনিক কর্তাদের প্রশ্ন করা হলে নীরব থাকতে দেখা যায় তাঁদের। তবে গোটা ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে নেটিজেনদের মধ্যে।

৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, নির্বাক প্রশাসন
৩ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ টিকিট, নির্বাক প্রশাসন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন