কৃষি আইনের প্রতিবাদে, লক্ষ্ণৌতে ধুন্ধুমার, ধর্নায় বসে আটক অখিলেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কৃষি আইনের প্রতিবাদে, লক্ষ্ণৌতে ধুন্ধুমার, লক্ষ্ণৌয়ের রাস্তায় কৃষি আইনের প্রতিবাদে শামিল হয়ে পুলিশের হাতে আটক হলেন, সপা নেতা অখিলেশ যাদব। সোমবারই লখনউতে কৃষি আইনের প্রতিবাদে ধর্নায় বসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুলিশ এসেই মুলায়ম-পুত্রকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি।

আর এই ইস্যুতেই আজ ‘কিষাণ যাত্রা’ কর্মসূচীতে অংশ নেয় সপা নেতা। আর এই কর্মসূচীর আগেই পুলিশের তরফে রাস্তা সিল করে দেওয়া হয়। তারপরই লখনউ-এর নিজের বাড়িতে ধর্নায় বসেন অখিলেশ। আর এই গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

বিক্ষোভস্থল থেকে অখিলেশ বলেন, ‘‘যদি কৃষি আইন কৃষকদের উপকার করবে, তাহলে তাঁরা যুদ্ধের পথ নিয়েছেন? কেন সরকার এত একগুঁয়ে? যদি কৃষকরা নয়া আইন না চান, তাহলে সরকারের তা প্রত্যাহার করা উচিত’’। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ১৩ কিমি পথ হাঁটার কথা ছিল অখিলেশের।

কৃষি আইনের প্রতিবাদে, লক্ষ্ণৌতে ধুন্ধুমার, এ প্রসঙ্গে সপার জাতীয় মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেছেন, ‘‘এটা অগণতান্ত্রিক। অখিলেশ যাদব কিষান যাত্রায় যোগ দিচ্ছেন, এটা দেখে সরকার ভয় পাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকার। সরকার এতটাই একগুঁয়ে যে, সেটা লঙ্ঘন করছে’’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর