নজরবন্দি ব্যুরো: জন্ম থেকেই কলকাতায় থাকেন কিংবা বহু বছর ধরে কলকাতা সহ বাস করছে? কিন্তু এই জায়গা গুলো দেখেননি? আজ আপনাদের কাছে রইল এমন কয়েকটি জায়গার হদিশ, যা বহু কলকাতাবাসীর কাছে অজানা। কারণ কলকাতা শহরকে ঐতিহ্যবাহী জায়গা। আর এই ঐতিহ্যপূর্ণ শহরে ঐতিহ্যবাহী জায়গার অভাব নেই। দেখুন তো এই জায়গা গুলোতে কখনো গিয়েছেন নাকি!
আরও পড়ুনঃ হেমন্তের বেলাতেও বৃষ্টিতে ভিজছে বাংলা, কালীপুজোর আগে কি শীতের দেখা মিলবে?
নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির: এই প্রাচীন মন্দিরটি কলকাতার বুকে অবস্থিত জাপানি বৌদ্ধ মন্দির। একটি কি কলকাতার ঢাকুরিয়া লেকে অবস্থিত। এই প্রাচীন মন্দিরটি সেখানে অবস্থিত তা প্রায় বহু কলকাতা বাসির কাছে অজানা। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নিচিদাতসু ফুজি। এই মন্দির দর্শন করলে আপনি বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহল হবেন। আপনি সকাল ৬ঃ০০ টা থেকে সন্ধে ছটা অব্দি সে কোন সময় প্রবেশ করতে পারবেন।

মল্লিক বাজার: কলকাতার সব থেকে বড় ফুলের বাজার হিসেবে বিখ্যাত। মল্লিক বাজারে সমস্ত প্রান্তের ফুল বিক্রেতা এবং ক্রেতারা হাজির হন। ভোর চারটে থেকে এখানে বহু মানুষের আনাগোনা হয়। আমাকে ছাড়া ছবি তুলতে ভালোবাসেন কিন্তু ফুল ভালোবাসেন তারাও এই বাজারে এসে হাজির হয়। গোলাপ গাধা চন্দ্রমল্লিকা সূর্যমুখী বিভিন্ন ধরনের ফুল এ বাজারে দেখতে পাওয়া যায়।

কলকাতায় থেকেও যেই জায়গাগুলো অচেনা হতে পারে, জানুন কোন জায়গা
স্মরণিকা ট্রাম মিউজিয়াম: এখনকার সময় ট্রাম প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তাই ট্রাম কে যে সংরক্ষণ করা হবে তা অবাস্তবিক কিছু নয়। এমনই এক ক্যাফে কাম মিউজিয়াম স্মরণিকা ট্রাম মিউজিয়াম। এইখানে আপনি গিয়ে খেতেও পারবেন এবং মন এর মত ছবিও তুলে ফেলতে পারবেন।




