নজরবন্দি ব্যুরোঃ বিপ্লব দেবের মন্ত্রীসভায় রদবদল হতে চলেছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতে আজ ত্রিপুরার মন্ত্রিসভায় রদবদল ঘটবে। প্রত্যাশিত ভাবেই সুদীপ রায় বর্মনের নাম নেই নয়া মন্ত্রীদের তালিকায়। তাঁর নাম রাখা হবেনা আন্দাজ করে সুদীপ চেষ্টা করেছিলেন ঘনিষ্ঠ মহলের কাউকে মন্ত্রী করতে। সুদীপ চেয়ে ছিলেন তাঁর ঘনিষ্ঠ আশিস সাহা মন্ত্রী হোক। যদিও সেই প্রস্তাবে পাত্তা দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ পদোন্নতি-বদলি নিয়ে টানাপোড়েনে আত্মঘাতী চিকিৎসক, আঙুল উঠছে সরকারি নীতির দিকেই


সোমবার ত্রিপুরার কৃষ্ণনগরে এক বৈঠকে আলোচনার নিরিখে তিন জন নয়া মন্ত্রীর জন্যে যোগ্যতম বিধায়কদের নাম ঘোষিত হয়েছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ সোনকার, উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) এবং অসম-ত্রিপুরা বিজেপির সাংগঠনিক সভাপতি ফণীন্দ্রনাথ শর্মার উপস্থিতিতে হয় এই বৈঠক। বৈঠকে ছিলেন ত্রিপুরার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও।
বিপ্লব দেবের মন্ত্রীসভায় রদবদল হতে চলেছে আজই। সূত্রের খবর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন পাবিয়াচেরা বিধায়ক ভগবান দাস, সূর্যমনিনগরের রামপ্রসাদ পাল ও মজলিশপুরের সুশান্ত চৌধুরী। সুদীপ রায় বর্মন শিবিরের কাউকে জায়গা দেওয়া হয়নি। নিজের নাম থাকবে না আন্দাজ করে গতকালের বৈঠকে সুদীপ তাঁর ঘনিষ্ঠ আশিস সাহা কে মন্ত্রী করার জন্যে চাপ দেন কেন্দ্রীয় নেতাদের। কিন্তু তাঁর কথাকে কার্যত উড়িয়ে দেন কেন্দ্রীয় নেতারা।
বিপ্লব দেবের মন্ত্রীসভায় রদবদল, বৈঠক থেকে বেরিয়ে গেলেন সুদীপ



কেন্দ্রীয় নেতাদের ইঙ্গিত বুঝতে পেরে বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান সুদীপ। যদিও তাঁর ঘনিষ্ঠ আশিস সাহা ছিলেন শেষ পর্যন্ত। উল্লেখ্য, মাত্র ২ দিন আগেই কর্মীসভার ধাঁচে এক বৈঠক করেছিলেন সুদীপ। সেখানে তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন নিজের শক্তি প্রদর্শন করার। দলের প্রায় ২০০০ নেতা কর্মী যোগ দিয়েছিলেন ঐ সম্মেলনে। কিন্তু সেই শক্তি প্রদর্শন শেষেও সুদীপের ভাগ্যে শিকে ছিঁড়ল না বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, সুদীপ রায় বর্মন ফুল বদল করবেন কিছুদিনের মধ্যেই। তবে তাড়াহুড়ো চাইছে না তৃণমূল নেতৃত্ব। শুধু দলবদলুদের নিয়ে নয়। তৃণমূল তায় ত্রিপুরায় গণতান্ত্রিক ভাবে সাংগঠনিক শক্তি গটে তুলে লড়াই করতে। সেই কারণেই প্রতি পদে নিয়ম মেনে কৌশলে এগোচ্ছে তৃণমূল, নজর ২৩ এর নির্বাচন। এবার তার আগেই সুদীপ রায় বর্মন এবং তাঁর হাত ধরে আরও কতজন তৃণমূলে এসে দিদির হাত ধরেন সেটাই দেখার।








