কলকাতায় সুদীপ রায় বর্মন সহ ৩ BJP বিধায়ক, বাড়ছে ফুল বদলের জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় সুদীপ রায় বর্মন সঙ্গে আরও তিন ত্রিপুরার বিজেপি বিধায়ক, আর তাতেই জোর জল্পনা চলছে ৪ নেতার ফুল বদলের। এমনিতেই মুকুল রায় বিজেপি ঘুরে তৃণমূলে আসার পর থেকেই সুদীপ রায় বর্মনকে নিয়ে জোর চর্চা হয়েছে বারবার।

আরও পড়ুনঃ ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড়, ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প বাড়ানোর নির্দেশ নবান্নর

একেবারে শুরুতেই অনেকেই মনে করেছিলেন বন্ধুর নাম সুদীপ এবার ভারী করবে ঘাসফুলের দল। কিছুদিন আগেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল এই জল্পনা। দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলে ত্রিপুরার মসনদে বিপ্লব দেব থেকে যাওয়ার পরে কথা উঠেছিল এবার কি তবে মান অভিমান নিয়ে দিদির পাশে এসে দাঁড়াবেন সুদীপ।

দিন কয়েক আগে নিজের রাজ্যে নিজে দলের সরকারের প্রতি লম্বা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। চর্চা বেড়েছিল কতটা দূরত্ব হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সেই রাজ্যের অন্যতম জনপ্রিয় নেতাকে ফেসবুক পোস্ট করতে হয়?

এই মুহূর্তে মমতা সরকারের নজর ত্রিপুরা একথা মানছে সব দল। ২১শে জুলাই থেকে ২৮শে আগস্ট সবেতেই বাংলার ছাঁচেই মঞ্চ বাঁধা হচ্ছে বিপ্লব গড়ে। এই সময়ে সুদীপ পদ্মবন থাকে বেরিয়ে জোড়া ফুলে গেলে সুবিধা হবে উভয়পক্ষেরই।

এসব জল্পনা আর লাভ ক্ষতির হিসেব কষার মাঝেই আজ সদলবলে কলকাতায় ত্রিপুরার সুদীপ রায় বর্মন। কথা রয়েছে তৃণমূলের সঙ্গে বৈঠকের। এদিকে ত্রিপুরার বিজেপি সরকারের স্থায়িত্ব প্রসঙ্গে তৃণমূল বারবার বলেছে অভিষেক বন্দোপাধ্যায় চাইলেই এই মুহূর্তে ত্রিপুরায় বিপ্লব সরকারের গদি উল্টে দিতে পারেন।

কলকাতায় সুদীপ রায় বর্মন সহ ৩ BJP বিধায়ক, বাড়ছে ফুল বদলের জল্পনা

তবে কুণাল ঘোষের মতে এভাবে ক্ষমতা দখল করতে চাননা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, চান গণতান্ত্রিক পদ্ধতিকে রাজ্য জয়ের। সেই কারণেই প্রতি পদে নিয়ম মেনে কৌশলে এগোচ্ছে তৃণমূল, নজর ২৩ এর নির্বাচন। এবার তার আগেই সুদীপ রায় বর্মন এবং তাঁর হাত ধরে আরও কতজন তৃণমূলে এসে দিদির হাত ধরেন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত