নজরবন্দি ব্যুরো: ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড়, করোনা উপেক্ষা করে রাত থেকে দুয়ারে সরকার এর ক্যাম্পের সামনে লাইন দিচ্ছেন মানুষ। ভিড়ের চাপে রাজ্যের একাধিক জেলায় পদপিষ্ট হয়েছেন মানুষ। মানা হচ্ছে না কোভিড প্রটোকল। বারবার নির্দেশ দেওয়ার পরও কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য না করেই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।
আরও পড়ুনঃ এক যুগের পরিসমাপ্তি, মেট্রোর ৩৭ তম জন্মদিনে বিদায় নেবে নন এসি রেক
ভোটের আগে তৃণমূল সরকারের তরফ থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকারের শিবির। তাতে সাধারণ মানুষকে সমস্যা জানাতে যেতে হয়নি, সরকার গিয়েছিল দরজায় সমস্যা লিখে সমাধান দিতে। ব্যাপক সাফল্য পেয়েছিল সেই শিবির। ভোটের আগে আগেই এই সাফল্য দেখে সকল পক্ষই মনে করেছিল দুয়ারে সরকার ফের ফিরিয়ে আনতে পারে মমতা সরকারকে।

হয়েছেও তাই। আর ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী বঙ্গে দ্বিতীয় বারের জন্য চালু করেছেন এই শিবির। স্বাস্থ্য সাথী কার্ড সমেত একাধিক প্রকল্পের পাশাপশি এবার যোগ হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ফর্ম মিলছে ওই ক্যাম্পেই।
ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড়, ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প বাড়ানোর নির্দেশ নবান্নর
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন ৮ দিনে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন ছাড়িয়েছে কোটির গন্ডি। তবে ব্যাপক সাফল্যে ব্যাপক ভিড় দেখা দিয়েছে জায়গায় জায়গায়। বীরভূম থেকে হাওড়া,মালদহ সব জায়গাতেই সামনে এসেছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা।

রাজ্যের মুখ্যসচিব এর আগেও কড়া বার্তা দিয়েছেন, ফের গতকাল নবান্নতে দুয়ারে সরকার শিবিরের পর্যালোচনা বৈঠক বসে। সেখানেই জেলায় জেলায় ভিড়ের ছবি তুলে ধরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার প্রতি জেলায় ২ থেকে ৪ গুন বাড়ানো হবে শিবির সংখ্যা। শহরের ক্ষেত্রে বুথ ভিত্তিক কাউন্টার করার কথাও বলা হয়েছে।
মহানগরের শিবির নিয়ে বার্তা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও, তিনি জানিয়েছেন শিবিরে আসা কোনো প্রবীণদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবেনা লাইনে। তাঁদের বিশেষ ব্যবস্থা কর ফর্ম দ্রুত দিয়ে বাড়ি পাঠাতে হবে।



