এক যুগের পরিসমাপ্তি, মেট্রোর ৩৭ তম জন্মদিনে বিদায় নেবে নন এসি রেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক যুগের পরিসমাপ্তি, ৩৭ বছর জন্মদিনে নন এসি রেক বিদায় নেবে, জানিয়েছে মেট্রো পুরাতনকে বিদায় দিয়ে এবার নতুনকে স্বাগত জানাবে কলকাতা মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, সমস্ত পুরনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে।

আরও পড়ুনঃ ২৮শে আগস্টের আগেই বোমা গুলি TMC কার্যালয়ে, আহত ৬, গ্রেপ্তার ২

জানা গিয়েছে, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। ঐ দিনেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে কলকাতা মেট্রোর সমস্ত নন এসি রেককে। বর্তমানের সাথে তাল মেলাতে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। ১৯৮৪ থেকে টানা ২৫ বছর ধরে কলকাতার বুকে রাজত্ব করেছে এই নন এসি রেক।

11 8

২০০৯ সালে কলকাতায় প্রথম আসে এসি রেক। ধীরে ধীরে আরও উন্নত করা হয়েছে পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীরাও এসি রেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।৩৭ বছর জন্মদিনে নন এসি রেক বিদায় নেবে, মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি এসি রেক আছে।

এক যুগের পরিসমাপ্তি
এক যুগের পরিসমাপ্তি

এটাই যথেষ্ট বলে জানানো হয়েছে। ফলে প্রয়োজন ফুরিয়েছে নন এসি রেকের। কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ বিষয়ে জানিয়েছেন, “কলকাতা মেট্রোর জন্মদিনের দিন ছোট্ট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।”

এক যুগের পরিসমাপ্তি, মেট্রোর ৩৭ তম জন্মদিনে বিদায় নেবে নন এসি রেক

তবে পুরনো নন এসি রেককে অতলে হারিয়ে যেতে দিতে নারাজ কলকাতা মেট্রো। সূত্রের খবর, হাওড়ায় ইস্টার্ন রেলের মিউজিয়ামে কয়েকটি রেককে জায়গা দেওয়া যায় কিনা, সেই নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন