নজরবন্দি ব্যুরো: ২৮শে আগস্টের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে কামারহাটি। অভিযোগ তৃণমূল কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুষ্কৃতী। ঘটনায় আহত হয়েছেন ২ জন মহিলা সহ মোট ৬ জন।
আরও পড়ুনঃ ৩ হাজারে জল, ৭ হাজারে ভাত… কাবুল বন্দরের প্রাইস লিস্টে আঁতকে উঠছেন মানুষ
রাজ্য জুড়ে এই মুহূর্তে জোরকদমে প্রস্তুতি চলছে ২৮ শের। জেলায় জেলায় যুব তৃণমূল জোট বেঁধে কাজ করছেন TMCP এর প্রতিষ্ঠা দিবস পালনের জন্য। একই সঙ্গে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার সর্মসুচি। এসবের মাঝেই গতকাল রাতে কামারহাটি আচমকা চল বোমা গুলি।
সূত্রের খবর বৃহস্পতিবার রাতের দিকে কিছু মানুষ লাইন দিয়ে দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করছিলেন। ঠিক সেই সময়েই আচমকা একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে, চলে গুলিও। আক্রমণে আহত হয়েছেন ৬ জন। এই মুহূর্তে প্রত্যেকে চিকিৎসারত। পুলিশ ফাঁড়ির কাছেই এই ঘটনা ফের ঘটায় উঠছে হাজার প্রশ্ন।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছেছিলেন বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষ থেকে পুরসভা প্রশাসক মন্ডলীর সদস্য সকলের এক বক্তব্য বারবার একাধিক সমস্যা হয়েছে এর আগেও। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও কিছু হয়নি। পুলিশ ফাঁড়ির সামনেই ফের ঘটে গেলো এই ঘটনা।
২৮শে আগস্টের আগেই বোমা গুলি TMC কার্যালয়ে, আহত ৬, গ্রেপ্তার ২
তবে ইতিমধ্যেই নিজেদের কাজে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বাহিনী। তদন্ত শুরু হয়েছিল এলাকার CCTV ফুটেজ দেখে। ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দু জনকে। গতকাল রাতভর তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্রের খবর। গোটা ঘটনার প্রেক্ষিতে গেরুয়া শিবিরের তরফে সাফ জানানো হয়েছে এই ঘটনায় কোনো ভাবেই জড়িত নয় দল।
উল্টে তাদের বক্তব্য মদন মিত্রর অনুগামীরা দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে এই ঝামেলা ঘটিয়েছে। তবে ২৮ শে আগস্টের আগেই তৃণমূল কার্যালয়ের সামনে হামলার ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক।



