৩ হাজারে জল, ৭ হাজারে ভাত… কাবুল বন্দরের প্রাইস লিস্টে আঁতকে উঠছেন মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩ হাজারে জল, আর এক প্লেট ভাত কিনতে গেলে ভারতীয় মুদ্রায় দিতে হচ্ছে ৭ হাজার টাকা। এটা কবুল বিমান বন্দর। গত কয়েকদিন ধরে আতঙ্ক আর ভয়াবহতা নিয়ে আলোচনার শীর্ষে আফগানভূম। ২০ বছর বাদে ফিরে এসেছে তালিবানরা। নিজেদের সব শক্তি দিয়ে কবজা করেছে কবুল।

আরও পড়ুনঃ ৯/১১ হামলার জন্য দায়ী নন ওসামা বিন লাদেন! দাবি তালিবান মুখপাত্রের

আর তার পর থেকেই ভিড়ে থিক থিক করছে কবুল বিমান বন্দর। তালিব শাসনের আতঙ্ক নিয়ে থাকার চেয়ে সকলে প্রাণ প্রণে চেষ্টা করছেন দেশ ছাড়ার। প্রায় সব দেশ তাদের নাগরিকদের ফুরিয়ে আমার চেষ্টা করছে। আফগানের মানুষও চলে আসছেন অন্য দেশে।

5 13

ভয়াবহ পরিস্থিতি গোটা দেশ জুড়ে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি বিমান বন্দরে। চলছে গোলা গুলি, বিস্ফোরণ। এসবের মধ্যেই উঠে আসছে আঁতকে ওঠা তথ্য। অসহায় এবং নিরুপায় মানুষেরা বন্দরে এক প্লেট ভাত খেতে গিয়ে দিচ্ছেন ১০০ মার্কিন ডলার। এক বোতল জল কিনছেন ৪০ মার্কিন ডলারে।

7 12

অভিযোগ উঠছে বিমান বন্দরে গ্রাহ্য হচ্ছে না আফগানের মুদ্রা। দিতে হচ্ছে নগদ মার্কিন ডলারে। এদিকে ওয়ার্ল্ড ফুড পোগ্রমের সাম্প্রতিক রিপোর্ট বলছে এই মুহূর্তে প্রতি দুজন আফগণবাসীর মধ্যে এক জন অভুক্ত। লক্ষাধিক শিশু ভয়াবহ অপুষ্টির শিকার।

৩ হাজারে জল, ৭ হাজারে ভাত… কাবুল বন্দরের প্রাইস লিস্টে আঁতকে উঠছেন মানুষ

তাদের মুখের সামনে খাবার তুলে ধরার বদলে যে পরিস্থিতি তৈরি হয়েছে কাবুলিওয়ালার দেশে তাতে রীতিমত আঁতকে উঠছেন বিশ্ববাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন