নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। একই দল এই মাসের শেষের দিকে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য ভারতে যাবে।
আরও পড়ুনঃ পাকিস্তান ক্রিকেটে ফের গড়াপেটার জাল, সাময়িক নির্বাসিত এক উঠতি স্পিনার


বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগে বিশাল প্রভাব ফেলা টিম ডেভিড অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য প্রথমবার ডাক পেয়েছেন। কিন্তু ভারতে আসার আগেই বড় ধাক্কা অজিদের। কারণ চোট পেয়ে ছিটকে গেলেন তিন ক্রিকেটার। যে কারণে দলে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া।

হাঁটুতে চোট পেয়েছেন স্টার্ক, মার্শকে ভোগাচ্ছে গোড়ালির চোট, স্টইনিসের সাইডে আঘাত। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একটা মাস সময়। ঘরের মাঠে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। তার আগে দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যের চোট ব্যাপক চিন্তায় ফেলেছে অজিদের।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে চোটের কবলে দলের তিন ম্যাচ উইনার।



বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, চোটের জন্য ছিটকে গেলেন তিন তারকা
বাঁহাতি জোরে বোলার স্টার্ক সবেমাত্র হাঁটুর চোট সারিয়ে উঠেছেন। মার্শ গোড়ালির চোটে ভুগছেন। অন্যদিকে অলরাউন্ডার স্টোইনিস সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। তাই বিশ্বকাপকে মাথায় রেখে তিনজনকে দেশে রেখে ভারতে পা রাখবে ক্যাঙ্গারুবাহিনী। তিন তারকার জায়গায় ভারত সফরের দলে এসেছেন দুই জোরে বোলার ন্যাথান এলিস ও সিন অ্যাবোট। এছাড়া সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ড্যানিয়েল সামস।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



