নজরবন্দি ব্যুরোঃ আবারও পাকিস্তানে ক্রিকেটে গড়াপেটা ও ফিক্সিংয়ের গন্ধ! পাকিস্তান ক্রিকেটে গড়াপেটা ও ফিক্সিং এই ব্যাপারটা নতুনত্ব নয়। এই ব্যাপারটা নিয়ে আগেই মুখ খুলেছিলেন প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার শােয়েব আখতার। তিনি পাকিস্তান ক্রিকেট বাের্ডের তদন্তকারী কর্মীদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
আরও পড়ুনঃ বিশ্বকাপ দলে ফিরে কি বললেন কার্ত্তিক?
তবে সেটা এখন নয় করােনার আগে অর্থাৎ বছরের প্রথমদিকে। তিনি বলেছিলেন, কেন পাকিস্তান ক্রিকেট বাের্ডে এতাে গড়াপেটা এবং ফিক্সিংয়ের ছায়া দেখা যাচ্ছে। কেন ক্রিকেটাররা এই ফাঁদে পা দিচ্ছেন। এরফলে দেশের ক্রিকেটের সম্মান নীচের দিকে নামছে।

সেখানে পাক বাের্ডকে এবার শক্ত হাতে এই ব্যাপারটা দমন করতে হবে। এবং এমন শাস্তি দিতে হবে যেখানে ক্রিকেটাররা গড়াপেটা এবং ম্যাচ ফিক্সিং করতে ভয় পায়। কি ঘটেছে পাক ক্রিকেটে? জানা গিয়েছে, দেশের উঠতি স্পিনার আসিফ আফ্রিদি গড়াপেটার প্রস্তাব পাওয়া সত্ত্বেও তা বোর্ডকে না জানানোয় নির্বাসিত করা হয়েছে তাঁকে।

পাকিস্তান ক্রিকেটে ফের গড়াপেটার জাল, সাময়িক নির্বাসিত এক উঠতি স্পিনার
যত দিন তাঁর বিরুদ্ধে চলতে থাকা মামলার সমাধান না হচ্ছে, তত দিন কোনও ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি।পাক বোর্ড সূত্রের দাবি, আসিফ এমন অপরাধ করেছেন যা ক্রিকেট খেলাকে কলুষিত করতে পারে। পিসিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে ম্যাচ চলাকালীন একজন সন্দেহভাজন ব্যক্তি ওই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়।




