মার্কিন পশুখামারে করোনায় মৃত্যু কয়েক হাজার পশুর, চিন্তিত বিশেষজ্ঞরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মার্কিন পশুখামারে করোনায় মৃতু কয়েক হাজার পশুর, গত বছর ডিসেম্বর মাসে কোভিড-১৯ থাবা বসিয়েছে বিশ্বে। এখনও তার কবল থেকে রেহাই পায়নি বিশ্ববাসী। শুরুতে প্রশ্ন আসছিল, করোনা সংক্রমণ পশুদেহ থেকে মানব দেহে ছড়াতে পারে কি না। কিন্তু এখন বিষয়টা উল্টো। সম্প্রতি, আমেরিকার উটা ও উইসকনসিনের পশুখামারের মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মিঙ্কের। হাজারে হাজারে মিঙ্কের মৃত্যু ভাবতে বাধ্য করেছে বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ পাগড়ি বিতর্কে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করল এনসিআইবি।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের শরীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে পশুগুলির দেহে। যার ফলে মৃত্যু হয়েছে। উটাতেই মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মিঙ্কের। মিঙ্কের পশম খুবই দামি একটি বাণিজ্যিক সম্পদ। উটার এক পশু চিকিৎসক ড. ডিন টেলর এই বিষয়ে জানান, এই পশুর মধ্যে সংক্রমণ প্রথম লক্ষ করা হয় গত আগস্টে। তার আগে গত জুলাই মাসে খামারের কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান।

সেখান থেকেই ভাইরাস পশুদের শরীরে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। আগেই গবেষণায় দেখা গেছিল, এই ভাইরাস মানুষের শরীর থেকে পশুদেহে ছড়াতে পারে। পশু চিকিৎসক ড. ডিন জানিয়েছেন, উটাতে দেখা গেছে কোভিড-১৯ মানুষের শরীর থেকে পশুদের মধ্যে ছড়িয়েছে।কিন্তু এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি। অন্যদিকে উইসকনসিনে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মৃত মিঙ্কের।সব ক্ষেত্রেই মৃত মিঙ্কগুলির দেহে করোনা সংক্রমণ লক্ষ করা গেছে। স্থানীয় প্রশাসনের তরফে ওই খামারকে কোয়ারান্টাইন করা হয়েছে।

মার্কিন পশুখামারে করোনায় মৃতু কয়েক হাজার পশুর, জানা গেছে, অতন্ত্য দ্রুত সংক্রমণ ছড়িয়েছে প্রাণীগুলির দেহে। সংক্রমিত হওয়ার এক দিনের মধ্যে মৃতু হয়েছে বহু মিঙ্ক। আমেরিকার জাতীয় পশু চিকিৎসা ল্যাবরেটরিগুলির দাবি, শুধু মিঙ্ক নয় বহু কুকুড়, বিড়ালের শরীরের মিলেছে কোভিড-১৯। এছাড়াও এই সংক্রমণ ছড়িয়েছিল একটি সিংহ ও একটি বাঘের শরীরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত