করোনার বিধিনিষেধ মেনেই এবারে বঙ্গ বিজেপির তর্পণ কর্মসূচি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বিধিনিষেধ মেনেই এবারে বঙ্গ বিজেপির তর্পণ কর্মসূচি। গত বছরের মতো এই বছরেও রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিবারে লোকেদের গঙ্গার ঘাটে তর্পণ করানোর পরিকল্পনা বঙ্গ বিজেপির। গত বছর বাগবাজার ঘাটে প্রায় ১০০ জন শহিদের পরিবারের তর্পণের আয়োজন করা হয়েছিল বিজেপি তরফে। পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নিজে উপস্থিত ছিলেন গঙ্গার ঘাটে।

আরও পড়ুনঃ নেই মৃত্যুর পরিসংখ্যান পরিযায়ী শ্রমিকদের,তাই ক্ষতিপূরণের কোনো প্রশ্নও নেই,যুক্তি কেন্দ্রের।

এই বছরেও তর্পণের আয়োজন করা হয়েছে একই স্থানে। কিন্তু কোভিড-১৯ এর কারণে খুব ছোট করে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। করোনা সংক্রমণ এড়াতে মহালয়ের আগের দিন অর্থাৎ বুধবার ১৬ ই অক্টোবর এই কর্মসূচি রাখা হয়েছে। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত অক্টোবর থেকে রাজনৈতিক কারণে দলেত যে কর্মীরা শহিদ হয়েছেন এই রকম দক্ষিণবঙ্গের ১৫টি পরিবার তর্পণে আসবেন।

ভিড় এড়াতে এই বছরের কর্মসূচিতে উত্তরবঙ্গের কোন পরিবারকে আনা হচ্ছে না। এবং এবারে তর্পণে ভারচুয়ালি উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। এবং উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন-সহ রাজ্যের অন্যান্য নেতৃত্বরা। অধিবেশনে অংশ নেওয়ার কারণ তর্পণ কর্মসূচিতে উপস্থিত হওয়ার সম্ভাবনা কম রাজ্য সভাপতি দিলিপ ঘোষের।

করোনার বিধিনিষেধ মেনেই এবারে বঙ্গ বিজেপির তর্পণ কর্মসূচি। অন্যদিকে রাজ্যে রাজনৈতিক হিংসার ফলে দলের কর্মীদের মৃত্যুর প্রতিবাদে বঙ্গ জুড়ে আন্দোলনে সরব হয়েছে গেরুয়া শিবির। সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে রাজনৈতিক হিংসা অন্যতম ইস্যু বলে মনে করছেন অনেকেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলকে চাপে রাখার জন্যই এই তর্পণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর