এবার আরপিএফ ও জিআরপিএফ দেরও থাকতে হবে টিকিট, বড় ঘোষণা রেলের

এবার আরপিএফ ও জিআরপিএফ দেরও থাকতে হবে টিকিট। রেলওয়ে ট্রাইব্যুনালের একটি মামলার শুনানিতেই এমন বড় সিদ্ধান্ত জানানো হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার নয়া নিয়ম চালু করল রেল। এবার থেকে ট্রেনে কর্তব্যরত আরপিএফ, ও জিআরপিএফ দেরও ট্রেনের টিকিট কেটেই উঠতে হবে ট্রেনে। বলা ভালো ট্রেনে কর্তব্যরত আরপিএফ, ও জিআরপিএফ দের এবার সুখের দিন শেষ। এমনটাই নির্দেশ দিল রেলওয়ে ট্রাইব্যুনাল। এতদিন ডিউটি পাশ দেখিয়েই যাতায়াত করত এই রেল পুলিশ কর্মীরা। তবে এবার থেকে এমনটা আর করতে পারবে না তারা।

রেলওয়ে ট্রাইব্যুনালের একটি মামলার শুনানিতেই এমন বড় সিদ্ধান্ত জানানো হল। এক আরপিএফ কনস্টেবলের ক্ষতিপূরণের আবেদন খারিজ করেই এই সিদ্ধান্ত জানানো হল। রেল পুলিশদেরও এবার থেকে ট্রেনে যাত্রার সময় বৈধ টিকিট কাটতে হবে। রেলওয়ে ট্রাইব্যুনালের আমেদাবাদ বেঞ্চে এই শুনানি চলছিল। ডিউটিতে থাকাকালীন রেল দুর্ঘটনায়। সূত্রের খবর, এক আরপিএফ কর্মীর ডিউটি তে থাকা কালীন তার পা বাদ যায়। এরপর তিনি লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিল। পরে সেই মামলার তদন্ত শুরু হতেই জানা যায় ওই আরপিএফ ওই দিন বৈধ টিকিট কাটেনি। পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে উঠেছিলেন।

জানা গিয়েছে, ২০১৯ সালের  ১৩ নভেম্বর সুরাট রেলওয়ে থানায় গিয়েছিলেন। তিনি সুরাট জামনগর ট্রেনে যাত্রা করছিলেন। এই সময় তিনি ট্রেন থেকে পরে যান। এরপর তার বাঁ পায়ে গুরুতর চোট লাগ্লে তার পা কেটে বাদ দিতে হয়। এরপরেই ওই আরপিএফ কর্মী রেলের বিরুদ্ধে মামলা করেন। ৮ লক্ষ্য টাকার ক্ষতিপূরণের দাবি করেন । এদিন সেই মামলার শুনানিতেই রেলওয়ে ট্রাইব্যুনালের তরফে বলা হয়, ওই দিন যাত্রার সময় ওই আরপিএফ কর্মীর কাছে কোন বৈধ টিকিট না থাকায় তাঁকে রেলের যাত্রী হিসেবে গন্য করা যায় না। সরকারি ভাবে যাত্রী হিসেবে পরিচয় পাওয়ার জন্য টিকিট থাকা বাধ্যতা মূলক। শুধুমাত্র পাশ দেখিয়ে ট্রেনে চরা যাবে না। পাশাপাশি এদিন রেলের উদাসীন মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর