সম্মুখসমর! নন্দীগ্রামে এবার শুভেন্দু বনাম মমতা ব্যানার্জি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্মুখসমর! কত কয়েকমাস ধরে বাংলা রাজনীতির হট টপিক ছিল এটাই। আর দুপক্ষ থেকে সিলমোহর পড়ে নিশ্চিত করা হল এবার লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। আর স্থান সেই নন্দীগ্রামই। এতোদিন ধরে সবার প্রশ্ন ছিল প্রাক্তন দলনেত্রীর মুখোমুখি লড়বেন শুভেন্দু?

আরও পড়ুনঃ শিলিগুড়ি পুনরুদ্ধারে ওমপ্রকাশে আস্থা, প্রার্থী ঘোষণার পরদিনই হাজির স্বয়ং মমতা।

অবশেষে তাঁর ইচ্ছায় শিলমোহর দিল দল, নন্দীগ্রামে মমতার সাথে লড়াই শুভেন্দুর। গত কয়েকদিন ধরে নন্দীগ্রাম আসনে কে দাঁড়াবেন বিজেপির হয়ে তা নিয়ে গড়ি মসি চলছিল। কারণ যেই দাঁড়াক তাঁকে লড়তে হবে তৃণমূলের সব থেকে হেভিওয়েট ক্যান্ডডেট মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় কে কমপক্ষে ৫০ হাজার ভোটে হারাতে না পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তিনি।

চলতি সপ্তাহেই অমিত শাহের ফোন পেয়ে দিল্লী উড়ে যান শুভেন্দু, নির্বাচনের একাধিক ইস্যু সহ নন্দীগ্রামের ভোট পরিস্থিতি নিয়ে বিজেপির নাম্বার ২ অমিত শাহের সাথে আলোচনা হয় তাঁর। সেখানেই শুভেন্দু অমিত শাহকে অনুরোধ করেন নন্দীগ্রামে তিনি নিজে দাঁড়ালে তবেই রুখে দেওয়া সম্ভব মমতা বন্দোপাধ্যায় কে। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ শুভেন্দুর ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন।

সম্মুখসমর! তাই নিশ্চিত ভাবেই নন্দীগ্রামের ডুয়েলে মুখোমুখই লড়াই হবে শুভেন্দু বনাম মমতার। আজ বিজেপি প্রকাশ করছে প্রথম দুদফার প্রার্থী তালিকা। যাতে এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলো সেই নন্দীগ্রাম থেকেই লড়ছেন শুভেন্দু অধিকারী। এবার দেখার রাজনীতিতে হট সিট নন্দীগ্রামে ক্ষমতা কায়েম করেন কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন