শিলিগুড়ি পুনরুদ্ধারে ওমপ্রকাশে আস্থা, প্রার্থী ঘোষণার পরদিনই হাজির স্বয়ং মমতা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি): শিলিগুড়ি পুনরুদ্ধারে ওমপ্রকাশে আস্থা, গতকালের প্রার্থী ঘোষণার পর তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২১এর নির্বাচনের এই প্রার্থী তালিকা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে বিরোধী দলগুলিকে। একদিকে রয়েছেন নজরকাড়া জনপ্রিয় তারকা, সঙ্গীতশিল্পী রয়েছেন পাশাপাশি রয়েছেন বিভিন্ন মহলের একাধিক মানুষ। নির্বাচনের বেশ কয়েকমাস আগে থেকেই মুখ্যমন্ত্রী এক্সট্রা নজর দিচ্ছেন উত্তরবঙ্গের প্রতি।

আরও পড়ুনঃ ৩ আসনে দ্বন্দ্ব ২ গোষ্ঠীর, পাহাড়ে এক হচ্ছেন না বিমল-বিনয়।

সেখানে ঘাঁটি শক্ত করতে একাধিক সভা মিছিল করেছেন মমতা এবং অভিষেক। কথা ছিলই আগামী কাল যখন কলকাতায় বক্তব্য রাখবেন মোদী তখনও শিলিগুড়িতে দাঁড়িয়ে নিজেদের মনের কথা বলে আসবেন ঘরের মেয়ে মমতা। নিশ্চিত করবেন উত্তরবঙ্গ পুনরুদ্ধারের কাজ। আর সেই জায়গাতেই প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছেন ওমপ্রকাশ মিশ্রের নাম। নাম ঘোষণা হতেই এদিন জেলা তৃণমূলের নেতারা কিছুটা অবাক হন। কিন্তু একজন পন্ডিত মানুষ এবং তাত্বিক নেতাকে তাঁদের কেন্দ্রে পেয়ে খুশি অনেকেই।

তবে অনেকেই চাইছিলেন স্থানীয় কোনও নেতা তৃণমূলের প্রার্থী হিসেবে এই বিধানসভা নির্বাচনে লড়ুক। কিন্তু ওমপ্রকাশ মিশ্রের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই তারা জানিয়ে দিয়েছেন, ‘প্রার্থী যে কেউ হতেই পারে, তাকে জেতানোই আমাদের লক্ষ্য’। গতকালই ওমপ্রকাশ মিশ্রের সমর্থনে ব্যপক প্রচারে নামা হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, যুব তৃণমূলের সভাপতি কুন্তল রায় সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও ব্যপক প্রচারে নামা হবে এবং সকল প্রার্থীরাই জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বরা।

শিলিগুড়ির এই আসনে বরাবর হাত বদল হয়েছে ক্ষমতার , ২০১১ সালে এই আসনে তৃণমূলের হয়ে জেতেন ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য। পরের নির্বাচন ২০১৬ তে এই আসন পুনরুদ্ধার করে নেয় বামেরা। ১৯ এর লোকসভা নির্বাচনে এই আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্র থেকে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের নাম ঘোষণা হওয়ায় ওয়াকিবহাল মহলের শুরু হয়েছে গুঞ্জন।

নিজেদের পুরনো ঘাঁটি ফিরে পেতে মুখ্যমন্ত্রী কি তবে ভরসা রাখছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের ওপর। এদিকে গতকালের নাম প্রকাশের পরই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন প্রার্থী স্বয়ং। পূর্ব পরিকল্পনা মতোই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন শিলিগুড়ির প্রার্থী তৃণমুল কংগ্রেসের প্রথম সারির নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,সাংসদ মিমি এবং নুসরৎ। এয়ারপোর্টে মুখ্যমন্ত্রীকে অর্ভর্থনা জানাতে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং রঞ্জন সরকার।

শিলিগুড়ি পুনরুদ্ধারে ওমপ্রকাশে আস্থা, এমনিতেই প্রার্থী ঘোষণার পর থেকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের সমর্থকেরা। কতাহ ইস্যু “বহিরাগত”, কোথাও পুরনো বিধায়করা টিকিট না পেয়ে মান অভিমানের পালা সাঙ্গ করে পা বাড়াচ্ছেন নিজেদের “প্ল্যান B” এর দিকে। তালিকা ঘোষণার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন হাজারো বিষয় ভাবনা চিন্তা করেই তিনি তৈরি করেছেন ফাইনাল তালিকা। তাতে চমক আছে। আর সাথে সাথে তিনি বার্তাও দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্যাপারে এখনো শেষ কথা তিনিই। আজ বাগডোগরা এয়ারপোর্টেও মুখ্যমন্ত্রী একই ভাবে জানিয়েছেন যথেষ্ট বিচার বিবেচনা করেই এবারে প্রার্থী নির্বাচন করা হয়েছে,তাই যাদের অপছন্দ হয়েছে প্রার্থীদের নিয়ে তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন।

আগামীকাল দার্জিলিং মোড় থেকে মুখ্যমন্ত্রী এক পদযাত্রা করবেন যেখানে শুধু মহিলাদের আহবান করা হয়েছে। আজ উত্তরবঙ্গে পৌঁছে তিনি জানিয়ে দিয়েছেন দল তৈরী, তালিকা তৈরি, এবার কর্মীরা মনোনিবেশ করুক নির্বাচনে। অন্যদিকে নিজের আদর্শ এবং বিশ্বাস নিয়ে প্রার্থী ওমপ্রকাশ মিশ্র জানান তিনি গর্বিত মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করেছেন এবং তিনি চেষ্টা করবেন মুখ্যমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখতে। এই কঠিন পরিস্থিতিতে লড়াই করে তিনি উত্তরবঙ্গের ঘাঁটি শক্ত করতে নিয়েজর সবটুকু দিয়ে লড়বেন। এবং তিনি নিশ্চিত হয় আসবেই। ভরসা রাখবেন মুখ্যমন্ত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর