৩ আসনে দ্বন্দ্ব ২ গোষ্ঠীর, পাহাড়ে এক হচ্ছেন না বিমল-বিনয়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩ আসনে দ্বন্দ্ব ২ গোষ্ঠীর, জারি হয়েগেছে ভোটের নির্ঘণ্ট। বাংলায় লড়তে চাওয়া দল গুলি একে একে প্রকাশ করছে নিজেদের প্রার্থী তালিকা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪ টি আসনের মধ্যে গোর্খা ল্যান্ডের ৩ টি আসন ছেড়ে প্রকাশ করেছেন বাকি ২৯১ টি আসনের প্রার্থী তালিকা।

আরও পড়ুনঃ মাঠ ভরবে ব্রিগেডের, রাস্তায় আমন্ত্রণ পত্র বিলোচ্ছেন কৈলাস।

দার্জিলিং কর্শিয়াং কালিম্প এই তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার ওপর। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি পাহাড়। উল্টে বিমল গুরুং আর বিনয় তামাং এর বিবাদ বাড়ছেই। বেশ কয়েক বছর পর পাহাড়ের রাজনীতিতে ফিরে এসেছেন বিমল গুরুং। এসে থেকেই নিজের পুরনো জায়গায় একাধিক সভা মঞ্চ করে বুঝিয়ে দিচ্ছেন তিনি আছেন পাহাড়েই।

কিন্তু এটা প্রথম বার হতে চলেছে পাহাড়ে যেখানে গুরুং আর শেষ কথা হচ্ছেন না। গোর্খা জনমুক্তি মোর্চার দুটি গোষ্ঠী নিজেদের প্রার্থী দিতে মরিয়া হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী তামাং গোষ্ঠী মনে করছে যদি নিজেরা প্রার্থী না দিয়ে গুরুং গোষ্ঠীকে সমর্থন করে তাহলে তাঁদের রাজনৈতিক আস্বিত্ব নিতে প্রশ্ন উঠতে পারে। সেদিক থেকেই এক হতে পারছে না মোর্চার দুই গোষ্ঠী।

৩ আসনে দ্বন্দ্ব ২ গোষ্ঠীর, এদিকে গোর্খা লীগের ভারতী তামাং গোষ্ঠী তিনটি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত হচ্ছে। আলাদা ভাবে তিনজন প্রার্থী দিতে প্রত্যয়ী বিমল পন্থী গোষ্ঠীও। অন্যদিকে বিনয় তামাং গোষ্ঠী জানাচ্ছে আলাদাভাবে প্রার্থী দিতে প্রস্তুত তাঁরা। রাজনৈতিক মহল মনে করছে তাতে ভোট ভাগাভাগিতে শেষপর্যন্ত সুবিধা পাবে বিজেপি। গোর্খা লিগের প্রতাপ খাতি ও লক্ষণ প্রধান গোষ্ঠীও সেদিকে পা বাড়াচ্ছে বলেই সূত্রের খবর। এই জট কেটে পাহাড়ে তিনটি আসনে প্রার্থী রফা শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর