এবার মন্ত্রী সাধন পাণ্ডের বাড়িতে করোনার থাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রী সুজিত বোসের পর এবার ফের রাজ্যের আরেক মন্ত্রীর ঘরে করোনার হানা। কোভিড পজিটিভ রাজ্যের ক্রেতা উপভোক্তা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আপাতত হোম আইসোলেশনে আছেন সস্ত্রীক মন্ত্রী।

সাধনবাবুর করোনা হয়নি। তাঁর স্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে। তবে বাড়িতেই রয়েছেন দুজনে।মঙ্গলবার মন্ত্রী জানিয়েছেন, রবিবার আমরি হাসপাতালে তাঁর শ্যালক শংকর বন্দ্যোপাধ্যায়ের করোনায় মৃত্যু হয়। এর পরই গোটা পরিবারের করোনা পরীক্ষা করানো হয়। তাতে তাঁর স্ত্রী’র রিপোর্ট পজিটিভ এসেছে।এদিকে, শাসকদলের অন্দরে একের পর এক নেতা-মন্ত্রীর শরীরে হানা দিচ্ছে করোনা। কিছুদিন আগে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন মন্ত্রী সুজিত বোস।

আরও পড়ুনঃ লাগামহীন দূর্নীতি তৃণমূলের অন্দরে; কত কাটমানি সরকারি প্রকল্পে? পর্দাফাঁস!

তারপর কয়েকদিন আগে হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত বিধায়ক তমোনাশ ঘোষের। নির্মল ঘোষও করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেরে উঠেছেন তাঁর পরিবারের সদস্যরা। এবার করোনা ঢুকল সাধন পাণ্ডের ঘরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত