নজরবন্দি ব্যুরোঃ BJP-TMC র যুগলবন্দী, মদনের লাইভে মাতলেন বিজেপির রিমঝিম। বিধান সভা নির্বাচনের ঠিক আগেই গঙ্গাবক্ষে একধিক তারকাদের তথা বিজেপি পার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়,পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর সাথে দেখা গিয়েছিলো মদন মিত্রকে।
আরও পড়ুনঃ অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের সন্মান জানাতে অভিনব ভাবনা পাঞ্জাব সরকারের
ফের মদন মিত্রের লাইভে দেখা মিলল তারকা তথা বিজেপির রিমঝিম মিত্রকে। স্বাভাবিক ভাবেই এ নিয়ে জল্পনা চলছে তুঙ্গে। ২১ শে আগস্ট ছিলো জনপ্রিয় টিভি সিরিয়াল কৃষ্ণকলি খ্যাত অভিনেতা ভিভান ঘোষ এবং পৃথা মুখোপাধ্যায়ের বিবাহবার্ষিকী ছিলো। কাজেই সেখানে দেখা গিয়েছিলো চাঁদের হাট। উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা থেকে শুরু করে তিয়াসা রায়, রিমঝিম মিত্র, রাজীব বসু-সহ বহু টলি তারকাই।
BJP-TMC র যুগলবন্দী, মদনের লাইভে দেখা মিলল রিমঝিমের।

পাশাপাশি আমন্ত্রিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারকাদের সাথে মাতলেন তিনিও। মদন মিত্র যেখানে স্বশরীরে উপস্থিত, সেখানে লাইভ হবে না! স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই লাইভে আসেন তিনি। প্রশংসায় পঞ্চমুখ হলেন ভিভানের। লাইভে তিনি বলেন, ‘ভিভান বোধহয় ভিলেনের পার্ট করে। অরিজিনাল লাইফে ও ভিলেন নয়। আমার জীবনে যত ভাল ছেলে দেখেছি…ওহ লাভলি! আজ ওদের বিবাহ বার্ষিকী। অনেক শুভেচ্ছা।’
পাশাপাশি দেখা গেল, BJP-TMC র যুগলবন্দী, মদন মিত্রের সঙ্গে সেই লাইভে দেখা গেল আরেক মিত্রকে, বিজেপির রিমঝিম মিত্র। দুই বিপরীত রাজনৈতিক দলের দুই নেতা-নেত্রীকে একই ফ্রেমে দেখা বিরল সৌভাগ্য বলেই মনে করছেন নেটিজেনরা। তাঁদের হাসি-মস্করা, ঠাট্টা-তামাসা দেখে ও শুনে নেট নাগরিকরা বললেন ‘ওহ লাভলি’।



