অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের সন্মান জানাতে অভিনব ভাবনা পাঞ্জাব সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ বারের টোকিও অলিম্পিকে যথেষ্ট নজর কেড়েছে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। তবে আর্জেন্টিনা র কাছে মহিলা হকি দল পরাজিত হলেও, অজিদের হারিয়ে তাঁরা যে বীরত্বের পরিচয় দিয়েছে তা দেখে বিস্মিত আপাময় ভারতবাসী। টুইট করে শুভেচ্ছা জানতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। তবে টোকিওর মঞ্চ থেকে খালি হাতে ফেরেনি পুরুষ হকি দল। জার্মানি কে ৫-৪ এর ব্যবধানে হারিয়ে দেশের হাতে ব্রোঞ্জ তুলে দেয় তাঁরা।

আরও পড়ুনঃচন্দনাকে বিয়ে করলেও স্বামীর সাথেই সংসার করতে চান রুপাদেবী

তাই তাদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ নেয় পাঞ্জাব সরকার। সম্প্রতি রাজীব গান্ধীর নামাঙ্কিত ” খেলরত্ন” কে  ভারতের জনপ্রিয় হকি তারকা ” ধ্যানচাঁদ” এর নামে নতিভুক্ত করেন দেশের প্রধানমন্ত্রী। সেইমত ভারতীয় হকি তারকাদের নামে  এবার পাঞ্জাবের দশটি স্কুলের নামকরন করার পরিকল্পনা করেন সেখানকার শিক্ষামন্ত্রী। জানা গিয়েছে প্রতিটি স্কুলের নামের আগে থাকবে ” অলিম্পিয়ান ” কথাটি।

অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের সম্মান জানাতে অভিনব ভাবনা পাঞ্জাব সরকারের
অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের সম্মান জানাতে অভিনব ভাবনা পাঞ্জাব সরকারের

সেইমত ভারতীয় হকি দলের অধিনায়াকের নামে নামাঙ্কিত হবে জলন্ধরের মিঠাপুর সেকেন্ডারি স্কুলটি । তাঁর  নতুন নাম হবে অলিম্পিয়ান মনপ্রীত সিং জিএসএস স্কুল। সেইসঙ্গে এবারের অলিম্পিকের মঞ্চে ৬ গোল করা হরনপ্রীত সিং এর নামে নামাঙ্কিত হতে চলেছে  অমৃতসরের টিম্মোয়াল জিএসএস স্কুল। এরপর ফরিদ কোর্টের বেসিক গার্লস স্কুলের নাম হতে চলেছে রুপিন্দর পাল সিং স্কুল। জলন্ধরের খুসরোপুর  ও খালাই হারার প্রাইমারি স্কুল দুটির নতুন নাম হতে চলেছে হার্দিক সিং ও গুরুজন্ত সিংয়ের নামে। এছাড়াও আরও বেশ কিছু হকি তারকাদের নামে নামাঙ্কিত হতে চলেছে পাঞ্জাবের বেশ কিছু স্কুল।

অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের নামে এবার স্কুল

তবে শুধুমাত্র স্কুল নয়, সরকারের পূর্ত দফতরের তরফ থেকে এবারের পদক জয়ীদের নামে নামাঙ্কিত হতে চলেছে বেশ কিছু সরক। তবে হটাত কেন এই রকম পরিকল্পনা ? তা নিয়ে পাঞ্জাব সরকারের তরফ থেকে বলা হয়েছে, এই সমস্ত তারকাদের কে শ্রদ্ধা জানানর পাশাপাশি ছাত্র যুবদের অনুপ্রানিত করাই তাদের অন্যতম লক্ষ্য ।

jjjjj

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর