ত্রিপুরা মিশনে এবার ‘চ্যালেঞ্জ’ নেবে দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরা মিশনে এবার ‘চ্যালেঞ্জ’ নেবে দেব। তৃতীয়বার রাজ্য জয়ের পর এবার জাতীয় স্তরের রাজনীতিতে মনোযোগ দিয়েছে ঘাসফুল শিবির। বাড়তি নজর দেওয়া হচ্ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দিকে। এবার সেদিকেই নজর রেখে ত্রিপুরায় পাঠানো হবে অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারিকে।

আরও পড়ুনঃ BJP-তে মোহভঙ্গ তারকাদের? সংগঠন ঠিক করতে তাঁদের সাথে বৈঠকে রাজ্য নেতারা

তবে কবে ত্রিপুরায় পা দেবে দেব, তা এখনো জানানো হয়নি। এ বিষয়ে ত্রিপুরার তৃণমূল প্রদেশ সভাপতি জানান, “চলতি সপ্তাহেই আমাদের দলের অভিনেতা সাংসদ দেব আগরতলায় আসতে পারেন। তবে তাঁর কর্মসূচি এখনও স্থির হয়নি। তা স্থির হলেই সংবাদমাধ্যমকে জানাব।”

ত্রিপুরা মিশনে এবার ‘চ্যালেঞ্জ’ নেবে দেব, কিছুদিনের মধ্যেই পা রাখবেন আগরতলায়। 

ত্রিপুরা মিশনে এবার 'চ্যালেঞ্জ' নেবে দেব, কিছুদিনের মধ্যেই পা রাখবেন আগরতলায়। 
ত্রিপুরা মিশনে এবার ‘চ্যালেঞ্জ’ নেবে দেব, কিছুদিনের মধ্যেই পা রাখবেন আগরতলায়।

ত্রিপুরা জয়ের ‘চ্যালেঞ্জ’ নিজে কাঁধে তুলে নিয়েছেন যুবরাজ অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যেই ত্রিপুরার মাটিতে পা রেখেছেন দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল যুব নেতৃত্ব। পা রেখেছিলেন সুদীপ রাহা ও জয়া দত্তও। কিছু দিন আগেই ত্রিপুরায় পৌঁছেছিলেন সায়নী ঘোষও। এর মধ্যেই, ত্রিপুরা মিশনে এবার ‘চ্যালেঞ্জ’ নেবে দেব।

এমনিতেই ত্রিপুরাতে তৃণমূলের পাঁচ জন নেতাকে প্রতি মাসে তিন দিন করে সময় দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দেবের মতো প্রথম সারির কোনও তারকাকে ব্যবহার করার কৌশল সব দিক থেকেই অভিনব বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ত্রিপুরাতে পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি বাঙালির বাস। আর সিনেমাপ্রেমী বাঙালির মধ্যে অভিনেতা দেবের জনপ্রিয়তা বিপুল। তাই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর