BJP-তে মোহভঙ্গ তারকাদের? সংগঠন ঠিক করতে তাঁদের সাথে বৈঠকে রাজ্য নেতারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: BJP-তে মোহভঙ্গ তারকাদের? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় সকলকে তাক লাগিয়ে একের পর এক তারকা প্রার্থী কে ভোটে দাঁড় করিয়েছিল রাজ্য বিজেপি। কোন কোন জায়গায় দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কে পেছনে ফেলে প্রার্থী হয়েছেন তারকারা।

আরও পড়ুনঃ BJP-TMC র যুগলবন্দী, মদনের লাইভে মাতলেন বিজেপির রিমঝিম

মানুষের জন্য কাজ করবেন আর সেই জন্যই তারা ভোটে দাঁড়াচ্ছেন সে সময় বলেছিলেন বিজেপির অনেক তারকা প্রার্থী। এমনকি তৃণমূলের থেকে কাজ করতে পারছেন না, তাই বিজেপিতে যুক্ত হচ্ছে, এরকম অভিযোগ করেও অনেক তারকা সেই সময় যুক্ত হয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি প্রীতি হারিয়েছে এই তারকা প্রার্থীরা।

Disillusioned stars in the BJP

অনেকে দল থেকে বেরিয়ে গিয়েছেন। অনেকে আবার অন্য দলের সাথে যোগাযোগ করছেন। যার সর্বশেষতম উদাহরণ অভিনেত্রী রুপা ভট্টাচার্য এবং অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে তারা বামফ্রন্টের মিছিলে পা মিলিয়েছিলেন। আর এর থেকেই প্রশ্ন উঠেছে তবে কি তারকারা আস্থা হারাচ্ছেন বিজেপি থেকে?

8 8

এ কথা মাথায় রেখেই এবার তাদের মনোবল বাড়াতে এবং পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে ময়দানে নেমেছে বিজেপি রাজ্য নেতারা।রবিবার সন্ধেয় হেস্টিংসের কার্যালয়ের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। উঠে আসে রূপা-অনিন্দ্য ইস্যুও। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। জানা গিয়েছে, দলের সংস্কৃতি-সংগঠন কীভাবে কাজ করবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

BJP-তে মোহভঙ্গ তারকাদের? সংগঠন ঠিক করতে তাঁদের সাথে বৈঠকে রাজ্য নেতারা

শিল্পীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। ওপর দিকে সোমবার হেস্টিংসের কার্যালয়ে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। শুনলেন সকলের অভাব-অভিযোগ। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের। দলের কর্মীদের এক জোট হয়ে লড়াই চালানোর বার্তা দিলেন রাজ্য সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর