এই নিয়ে দ্বিতীয় বার! করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত স্ত্রী রচনাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই নিয়ে দ্বিতীয় বার! করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, দৈনিক সংক্রমণ কিছুটা কমতেই আবার স্বাভাবিক জীবনে ফিরছিল মানুষ। তার মধ্যেই দেশে হানা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউ সামলে নিলেও দ্বিতীয় ওয়েভের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারত। রাজ্যে রাজ্যে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু মিছিল। ভাঙছে স্বাস্থ্য পরিকাঠামো।

আরও পড়ুনঃ ভাঙছে স্বাস্থ্য পরিকাঠামো, রেকর্ড ভেঙে দেশে একদিনে আক্রান্ত ৩লাখ ৪৯ হাজার ৬৯১

করোনা কালেই বাংলায় চলছে ২১এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে ভাইরাসের চোখ রাঙানিতে নির্বাচনী প্রচার মিছিল মিটিং বন্ধ থাকলেও, এতদিন পর্যন্ত বাংলায় জোরকদমে চলেছে সবকিছু। সভার সামনে জনগণের উপস্থিতি দেখেই নির্বাচনের ফলাফলের জল মাপছিলেন নেতা মন্ত্রীরা। ধীরে ধীরে বাংলায় লম্বা হচ্ছে তালিকা। একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট আসছে নেতা মন্ত্রীদের।

Capture

আজ সকালেই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন খড়দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা, এর আগেও সমসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যু ঘটেছে করোনাতেই। একে একে আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী থেকে শশী পাঁজা, সাধন পান্ডে থেকে শতরুপ ঘোষ। এবার  করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দ্বিতীয় বারের জন্য। সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী রচনাও।

উল্লেখ্য,  গত বছর অগস্ট মাসে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়ার পরেই নিভৃতবাসে গিয়েছিলেন বাবুল।  তাঁর সঙ্গে রাজ্যের আরও তিন সাংসদও ছিলেন আইসোলেশনে। তাঁরা প্রত্যেকেই বৈঠক করেছিলেন স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে।  গত বছর ডিসেম্বর মাসে বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল ও মা সুমিত্রা বড়াল করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যু হয় মা সুমিত্রার বড়ালের।

এই নিয়ে দ্বিতীয় বার! করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়,  আক্রান্ত হওয়ার কথা আজ নিজেই ট্যুইটে জানিয়েছেন ২১ এর নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থী। সঙ্গে জানিয়েছেন এবারের আসানসোলে ভোট দেওয়া হলোনা তাঁর। এই নির্বাচনে ভোটের দিন আসানসোলের রাস্তায় তাঁকে দরকার ছিলো বলেও জানিয়েছেন তিনি। টুইটে বাবুল লেখেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে পারব না। কিন্তু ২৬ তারিখের ভোটে আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ, তৃণমূলের দুষ্কৃতীরা ইতিমধ্যেই সেখানে অশান্তি করার চেষ্টা করছে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত