নজরবন্দি ব্যুরো: জীবনযাত্রায় আচমকা পরিবর্তন এলে আমাদের অনেক রকমের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। আর এই সবের মধ্যে অন্যতম হল লোয়ার ব্যাক বা কোমরের ব্যথা। উঠতে, বসতে, ঘুমাতে গেলেও জানান দেয় ব্যথাটা। কোমর ব্যথার অন্যতম কারণ হল সারাক্ষণ বসে বসে কাজ। কম্পিউটারে সামনে বসে কাজ করতে করতে কখন যে কোমর ব্যথাকে শুরু হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন।
আরও পড়ুন: Kalighater Kaku: অনুমতি মিলল না কালীঘাটের কাকুর কন্ঠ পরীক্ষার, SSKM থেকে খালি হাতেই ফিরল ED
কিন্তু কীভাবে এই ব্যাথার হাত থেকে রেহাই মিলবে? যোগব্যায়ামের মাধ্যমে আপনি এই ব্যথার হাত থেকে রেখাই পাবেন। এই যোগব্যায়াম গুলি পেশিকে শিথিল করে ব্যথা কমায়। সেগুলি হল…

১, মার্জারাসন- পিঠ উঁচু করে চার হাত পায়ে ভর দিয়ে একটি টেবল-টপ তৈরি করতে হবে। বাহুগুলিকে মেঝেতে লম্ব রেখে হাঁটু ও নিতম্ব-প্রস্থকে আলাদা রেখে কাঁধের নিচে হাতগুলি মেঝেতে সমতল রেখে সোজা সামনের দিকে তাকিয়ে শ্বাস নিতে হবে এবং মাথা পিছনের দিকে হেলিয়ে চিবুক সামনে রাখতে হবে। ৩ সেকেন্ডের জন্য শ্বাস ধরে রেখে টেবল-টপ অবস্থানে ফিরে যেতে হবে।

২, বীরভদ্রাসন দুই- পা ৪ থেকে ৫ ফুট ফাঁক রেখে দাঁড়াতে হবে। ডান পা ৯০ ডিগ্রি কোণে এবং বাঁ পা ৪৫ ডিগ্রি কোণে রেখে পায়ের পাতা প্রসারিত করতে হবে। হাত কাঁধের স্তরে এনে মাটির সমান্তরালে রাখতে হবে। ১০ থেকে ১৫ সেকেন্ড এই পোজে থাকতে হবে।
কোমরের ব্যথায় নাজেহাল, মুক্তি মিলবে এই ব্যায়াম গুলিতেই

৩, সেতুবন্ধাসন- মেঝেতে পা সোজা করে রেখে পিঠে ভর দিয়ে শুয়ে উরুর পাশে তালু রাখতে হবে। পা এবং নিতম্বকে আলাদা রেখে উভয় হাঁটু বাঁকিয়ে পায়ের গোড়ালি নিতম্বের কাছাকাছি নিয়ে আসতে হবে। ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য এই অবস্থানটি ধরে রাখতে হবে।



