নজরবন্দি ব্যুরো: করোনার নয়া সংক্রামক স্ট্রেনের জেরে বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর। করোনার নতুন রূপের সংক্রমণ রুখতে ফের ব্রিটেনের কিছু জায়গায় শুরু হয়েছে লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে বাতিল হতে পারে ব্যারিস জনসনের ভারত সফর ও। হাতে এখনো সময় আছে কিছুটা। পরিস্থিতি ঠিক করবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর,এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন কাউন্সিল অফ ব্রিটিশ অ্যাসোসিয়েশনের প্রধান চাঁদ নাগপাল।
আরও পড়ুনঃমনকেমনের ৭-এ শান্তিনিকেতনে সুর বাঁধছে ‘পৌষ উৎসব’।


২৬সে জানুয়ারির অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি হিসেবে আসার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বরিস জনসনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে ভাইরাসের নতুন সংক্রমণ স্ট্রেন পাল্টে দিচ্ছে সবকিছুকে। ৭০ গুন সংক্রামক স্ট্রেন নিয়ে ফিরে এসেছে এই ভাইরাস। এর ফলে একাধিক জায়গায় আবার শুরু হয়েছে লকডাউন।
ব্রিটেনে প্রথম হদিস মেলার পর থেকেই কড়া হাতে সামাল দিচ্ছে প্রশাসন। লন্ডন ও তৎসংলগ্ন এলাকায় ইতিমধ্যে জারি হয়েছে ‘ টায়ার ফোর” লকডাউন। যদিও কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান চাঁদ নাগপাল জানিয়েছেন এখনও হাতে সময় আছে। যদি ততদিনে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি তাহলে তিনি যাবেন ভারতে। কিন্তু যে হারে ব্রিটেনে নতুন স্টেজে সংক্রমণ শুরু হয়েছে এবং প্রতিদিন যেভাবে গতি বদলাচ্ছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব হবেনা কোনোভাবেই। ব্রিটেনের সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে সকল দেশই।
করোনার নয়া সংক্রামক স্ট্রেনের জেরে বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর। ভারতেও বাতিল হয়েছে ভারত – ব্রিটেন বিমান। ভুটানে ফের শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। প্রায় একবছর ধরে ক রোনার সাথে লড়াই করে বছর শেষে মানুষ একটু যে স্বস্তি পাচ্ছিল সেখানে আবারও নিশ্বাস ফেলছে ভাইরাসের নতুন রূপ। আবার নতুন আতঙ্ক নিয়ে গৃহবন্দি হচ্ছে মানুষ।









