নজরবন্দি ব্যুরো:পুজো পার হতেই কলকাতা-সহ বাংলায় বাড়ছে করোনা। এই ছবি উস্কে দিচ্ছে প্রশ্ন, তবে কি সংক্রমণের তৃতীয় ঢেউ আরও কাছে? স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুধু পূর্ব মেদিনীপুরে পজিটিভিটি রেট ছিল ৩.৫ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে পাঁচ স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট তিন শতাংশ পার করে যায়।
আরও পড়ুনঃপুজোর পর ঊর্দ্ধমুখী সংক্রমণ, হাওড়ায় ফিরছে কনটেইনমেন্ট জোন, বন্ধ হচ্ছে বাজার।
তালিকায় ছিল দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, বিষ্ণুপুর, বসিরহাট ও পূর্ব মেদিনীপুরের নাম।সেপ্টেম্বর থেকেই সংক্রমণের গ্রাফে ওঠানামা শুরু হয়। পুজো মিটতেই পরিস্থিতি জটিল হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ বেলা সতর্ক হওয়াই একমাত্র বাঁচার পথ।পুরকর্তারাও কার্যত স্বীকার করে নিয়েছেন যে পুজোর মরসুমে যে ভাবে ভিড় বেড়েছে, তার জেরেই ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করায় সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ফের দৈনিক সংক্রমণ ৮০০-র উপরে। এই নিয়ে টানা তিন দিন ৮০০ পার করল করোনা আক্রান্তের সংখ্যা।
তবে কি বাংলায় তৃতীয় ঢেউ আসন্ন? সংক্রমণই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৪৬ জন। এর আগে বৃহস্পতিবার ও বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৩৩ ও ৮৬৭ জন।




