দফতর বন্টনে বদল, কোথাও বা পুরনো মুখ, তৈরি মমতা সরকারের তৃতীয় মন্ত্রিসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিম-মমতা, তৃতীয় বারের জন্য বাংলায় তৈরি হল তৃণমূল সরকারের মন্ত্রী সভা। ২৯২ আসনের ২০০ এর বেশি আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গত ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরই পরের দুদিনে শপথ নিয়েছিলেন সকল বিধায়কেরা। তার পরই আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন  ৪৩ জন।

আরও পড়ুনঃ সম্পূর্ণ লকডাউন না, তবে করোনা রুখতে মানুষকে লকডাউনের মত জীবনধারণের দাওয়াই মুখ্যমন্ত্রীর।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজভবনে শপথ নিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া মন্ত্রীসভা, রয়েছেন মোট ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রী। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী। এই ১৯ জনের মধ্যে ১০ জনআবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। ভাগ করে দেওয়া হয়েছে দপ্তর। নিজেদের কাজ বুঝে নিয়ে সকলকে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য, সংস্কৃতি দফতর,  ভূমি ও ভূমি সংস্কার, উত্তরবঙ্গ উন্নয়ন এবং উদ্বাস্তু উন্নয়ন দফতর থাকলো মমতার হাতেই।

. টিম-মমতা-

. পূর্ণমন্ত্রী-

. শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধায়।

. তৃতীয় বারের জন্য অর্থমন্ত্রী অমিত মিত্র

.পরিবহণ মন্ত্রীর দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম।

. পার্থ চ্যাটার্জীর পর এবার শিক্ষা মন্ত্রী হলেন ব্রাত্য বসু।

. জলসম্পদের দায়িত্বে  মানস ভুঁইয়া।

.পুর ও নগরাোন্নন দফতরের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য

. ফের পঞ্চায়েত মন্ত্রী হলেন সুব্রত মুখোপাধ্যায়।

. মৎস্যমন্ত্রী হলেন অখিল গিরি

. কারিগরি শিক্ষার দায়িত্ব পেলেন হুমায়ুন কবীর

. সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতরের দাওিত্ব পেলেন গোলাম রব্বানির।

. বন ও অচিরাচরিত শক্তি দফতর গেলো জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে।

.ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা

. প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ

. বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী জাভেদ আহমেদ খান

. গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

. কৃষি বিপণনমন্ত্রী বিপ্লব মিত্র

.খাদ্য ও গণবণ্টনের দায়িত্বে রথীন ঘোষ।

.জনস্বাস্থ্য কারিগরি পুলক রায়।

. নারী ও শিশুকল্যাণ দপ্তর গেলো  শশী পাঁজার হাতে।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী

বেচারাম মান্না- শ্রমসুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ
হুমায়ুন কবীর- কারিগরী শিক্ষা
অখিল গিরি- মৎস্য
চন্দ্রিমা ভট্টাচার্য- পুর নগরোন্নয়ন দফতর
রত্না দে নাগ- পরিবেশ
বুলু চিক বারিক- অনগ্রসর শ্রেণী কল্যাণ
সুজিত বসু- দমকল
ইন্দ্রনীল সেন- পর্যটন

প্রতিমন্ত্রী

দিলীপ মণ্ডল- পরিবহণ
আখরুজ্জামান- শক্তি
শিউলি সাহা- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
শ্রীকান্ত মাহাতো- অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
ইয়াসমিন সাবিনা- সেচ ও জলপথ, উত্তরবঙ্গ উন্নয়ন
বীরবাহা হাঁসদা- বন
জোৎস্না মাণ্ডি- খাদ্য
পরেশ চন্দ্র অধিকারী- স্কুল শিক্ষা
মনোজ তিওয়ারি- যুব ও ক্রীড়া

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর