বলিউডে ২০২৩ সালের সবথেকে হিট ছবিগুলির মধ্যে রনবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিম্যাল’ অন্যতম। পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গরার এই ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’। আরও ভয়ঙ্কর হতে পারে ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল

আরও পড়ুন : উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি!
এই বিষয়ে প্রশ্ন করলে অভিনেতা রনবীর কাপুর বলেন, ছবিটি তৈরির সময় অনেকেরই জানা ছিল না এমনটা হতে পারে। ববি দেওলের এই সম্পর্কে কোন ধারণা ছিল না। তিনিও শুধু জানতেন অনিল কাপুর তার বাবা। আর এটি বাবা ও ছেলের গল্প। এমন নাকি অনেক সময় ছিল পরিচালক তার স্ক্রিপ্ট খুব গোপন রাখা হয়েছিল। সিক্যুয়েল প্রসঙ্গে অভিনেতা বলেন,

“এক বা দুটি দৃশ্য ইতিমধ্যেই প্রস্তুত। পরিচালকের বর্ণনা করা চিত্রনাট্য খুবই উত্তেজনাপূর্ণ। এখন প্রথম পার্টের সাফল্যের কারণে এটি করার আত্মবিশ্বাসও রয়েছে তাঁর। আসন্ন সিক্যুয়েলটি আরও ভয়ংকর হতে পারে। সে যে কোনও কিছু করতে পারে।” অভিনেতা আরও বলেন, নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও ছবিটি সমাজে একটি ভালো বিষয় তুলে ধরেছিল।

বিষাক্ত পুরুষত্ব সম্পর্কে একটি ইতিবাচক বর্ণনা এসেছে। যা উপকারী। কারণ চলচ্চিত্রগুলি এই ধরণের কথোপকথন শুরু করতে পারে। যদি কিছু ভুল হয়ে যায় এবং তা সংশোধন করা না যায় এবং যদি লোকেরা এটি সম্পর্কে কথা না বলে সমাজ কিছুতেই এসব বিশ্বাস করবে না।



