গত বছর ডিসেম্বরেই দ্বিতীয় বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। মালাইকার সঙ্গে দীর্ঘ বিবাহিত সম্পর্কে বিচ্ছেদ, নতুন প্রেম থেকে শুরু করে দ্বিতীয় বিয়ে- তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায় উঠে এসেছে। আরবাজ খানের (Arbaaz Khan) নতুন দাম্পত্য জীবনের বয়স সবে এক মাস। এরইমধ্যে সংসারে ছন্দ পতন! দ্বিতীয় বিয়ের মেয়াদ মাত্র একমাস। তৃতীয়বার ছাদনা তলায় যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সলমন সহদর? ব্যাপারটা কী?



আরও পড়ুন: আচমকাই অসুস্থ কবীর সুমন, কলকাতা মেডিক্যালে ভর্তি গানওয়ালা
গত ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সারেন আরবাজ খান। পাত্রী মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)। অনুষ্ঠানে দেখা গিয়েছিল সলমন খানকে। বিয়ের পর থেকেই পাপারাজ্জিদের সামনে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে আরবাজকে। তাহলে কী এমন হল যে নতুন বিয়ে ভাঙতে চলেছেন তিনি? আসল ঘটনা কী? হিন্দি রিয়্যালিটি শো বিগ বস ১৭-এর (Bigg Boss) একটি সেগমেন্টের সঞ্চালক ছিলেন আরবাজ ও সোহেল খান। রবিবার ছিল তার গ্র্যান্ড ফিনালে। সেখানেই মঞ্চে সলমন খানের (Salman Khan) সঙ্গে যোগ দিয়েছিলেন দুই ভাই। তাঁদের সঙ্গে ছিলেন ‘কমেডি কুইন’ ভারতী সিং (Bharti Singh)।

ভারতী আরবাজের বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রশ্ন করেন, ‘তাঁকে বিয়েতে কেন ডাকা হল না?’ এর উত্তরে আরবাজ খান বলেন, ‘পরের বার অবশ্যই নিমন্ত্রণ করব।’ যদিও কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেন,’আমার না অন্য কারও বিয়েতে নিমন্ত্রণ পাবে।’ তবে এরমধ্যেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, দ্বিতীয় বিয়ে ভাঙার সম্ভাবনা রয়েছে?


একমাসের মধ্যেই দ্বিতীয় বিয়ে ভাঙছে আরবাজের? তৃতীয়বার ছাদনা তলায় যাচ্ছেন অভিনেতা!

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা। দুজনের একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৬ সালে তারকা দম্পতি তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। ২০১৭ সালে ১১ মে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। ওই বছরেই জানা যায় মডেল-অভিনেত্রী জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে গত বছর শেষের দিকে জর্জিয়া নিজেই তাঁদের ব্রেক আপের খবর প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছিলেন, ‘আমরা আগে থেকেই জানতাম এই সম্পর্ক বেশিদিন টিকবে না, কারণ আমরা দুজনেই আলাদা ধরনের মানুষ। তবে আরবাজের জন্য আমার অনুভূতি সবসময়েই থাকবে।’







