উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি!

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ থেকে ৫ দিন এরকমই আবহাওয়া চলবে। বিভিন্ন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। উত্তর - পুর্ব ভারতের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বদলাতে চলেছে আবহাওয়া। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট সূত্রে জানা যাচ্ছে, তৈরি হয়েছে নতুন সাইক্লনিক সার্কুলেশন। ফের জোড়া পশ্চিমী ঝঞ্জায় বিপর্যস্ত হতে চলেছে উপকুলের জনজীবন। শীতের মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝায় কি দোসর হবে বৃষ্টি? আবহাওয়াবিদরা বৃষ্টি ও তুষারপাতের পুর্বাভাস দিয়েছেন।

উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি !

আরও পড়ুন : বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ব্যারাকপুর, ইটবৃষ্টি-জলকামান-কাঁদানে গ্যাস বাদ গেল না কিছুই!

পাঞ্জাব – হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ৩১ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের সংলগ্ন সমভূমিতে প্রভাব ফেলতে পারে। পূর্বাভাসে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং

উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি !

মুজাফফরাবাদের পাশাপাশি হিমাচল প্রদেশের কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই রাজ্যের আবহাওয়াতেও বদল ঘটেছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে।

উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি !
উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি !

উপকূলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, শীতের সঙ্গে দোসর বৃষ্টি !

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ থেকে ৫ দিন এরকমই আবহাওয়া চলবে। বিভিন্ন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। উত্তর – পুর্ব ভারতের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত