নজরবন্দি ব্যুরো: এই বছর মার্চ মাসের শেষ দিক থেকে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতবর্ষের কয়েকটি রাজ্যে রীতিমতো লকডাউন ঘোষণা করা হয়েছে।এবার করোনার দ্বিতীয় ঢেউ জলপাইগুড়িতে,নতুন করে আক্রান্ত দশজন,চিন্তিত জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি শহরে গত কয়েকদিনের মধ্যে অন্তত দশজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা। শুক্রবার শহরে নতুন করে দুজন করোনা পজিটিভ হয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি জানান, “পুরসভার ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৭ মার্চ জলপাইগুড়ি শহরে একইদিনে মোট চারজন করোনা পজিটিভ হয়েছেন।”
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তর ও পুরসভার আধিকারিকরা। সৈকত চ্যাটার্জি বলেন, ভারতবর্ষে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মহারাষ্ট্রে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শচীন তেন্ডুলকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য সকলকে সচেতন ও সতর্কভাবে চলার আবেদন জানান তিনি








