নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি হওয়ার টুইট রাজ্যপাল রাজদীপ ধনকড়ের।গতকাল পশ্চিমবঙ্গে চারটি জেলার ৩০ টি আসনের ভোট গ্রহণ হয়। তার মধ্যে সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্রটি ছিল নন্দীগ্রাম।বেলা গড়াতেই নন্দীগ্রাম থেকে নানান ধরনের অশান্তির ছবি উঠে আসে। নন্দীগ্রামের বয়ালের বুথে মুখ্যমন্ত্রী যাওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।বুথের মধ্যে প্রায় দু ঘণ্টা আটকে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুনঃ মুসলিম হয়ে বিজেপিকে ভোট, তৃণমূলের হাতে আক্রান্ত মুসলিম পরিবার, উত্তপ্ত গোসাবা।


সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে তৎপর হয়ে ওঠেন রাজ্যপাল।তিনি সঙ্গে সঙ্গে একটি টুইট করেন। রাজ্যপাল টুইটে জাগদীপ ধনকড় লেখেন,’গণতন্ত্র অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’কিন্তু আজ রাজ্যপাল প্রায় এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে নস্যাৎ করে একটি টুইট করেছেন।
এদিন রাজ্যপাল টুইটে লিখেন,’পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট ৩০ থেকে ৮৪ শতাংশের বেশি ও নন্দীগ্রামে 80 শতাংশের বেশি ভোট পড়েছে। যা খুবই প্রশংসনীয়। কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গের পুলিশ অসাধারণ কাজ করেছে।’ এছাড়া রাজ্যপাল আগামী দফার ভোটে এই ধারা বজায় রাখতে হবে বলেও লিখেছেন।







