নজরবন্দি ব্যুরোঃ দেশে সুস্থতার হার ৯২.৪ শতাংশ, ক্রমশই বাড়ছে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চাইতে প্রায় ৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। ফলে বর্তমানে দেশে সুস্থতার হার ৯২.৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯,৮৫১ জন। সুস্থ হয়েছে ৫৩,৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৫৭৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ক্রমেই স্থিতিশীল পর্যায়ে চলে আসছে করোনা।
আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত মৃত্যুমিছিল। স্বস্তি দিয়ে কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।
সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ লাখ ১৮ হাজার ৫৫৮ জন। দেশে এই মুহূর্তে চিকিত্সাধীন সক্রিয় রোগী ৫ লাখ ১৪ হাজার ৯০১ জন। মৃত্যু হয়েছে ১,২৫,৬০৫ জনের। সংক্রমণের বিচারে ১৬ লাখের গণ্ডি ছাড়িয়েছে মহারাষ্ট্র। এই রাজ্য টি প্রথমে আছে ের পর আছে কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছে ২,৯৬০ জন।
দেশে সুস্থতার হার ৯২.৪ শতাংশ, ফলে আক্রান্তের মোট সংখ্যা কর্ণাটকে ৮,৪১,৮৮৯ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২,৪১০ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮,৩৮,৩৬৩ জন। এর পর তামিলনাডু। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২,৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,৩৯,১৪৭ জন।
পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ।ষষ্ঠ রাজ্য কেরালা।এছাড়া আক্রান্তের সংখ্যা দিল্লিতে ৪,২৩,৮৩১ জন, পশ্চিমবঙ্গে ৩,৯৭,৪৬৬ জন, ওড়িশায় ২,৯৮,৭৬৮ জন, তেলেঙ্গানায় ২,৪৭,২৮৪ জন, বিহারে ২,২০,৯৯২ জন, আসামে ২,০৮,৩৮৯ জন এবং রাজস্থানে ২,০৭,৫৯৭ জন।



