Jawan: ২৩০০ টাকা! হু হু করে দাম বাড়ছে ‘জওয়ান’-এর টিকিটের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ দাম হাঁকাচ্ছে ‘জওয়ান’-এর টিকিট। ছবিমুক্তি ৭ সেপ্টেম্বর। তার আগেই চড়া দাম হাঁকাচ্ছে ‘জওয়ান’। শাহরুখ খানের নিজের শহর মুম্বাইতেই চড়া দামে সমস্ত প্রেক্ষাগৃহ থেকে অগ্রিম বুকিং চলছে। এমনকি সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের দাবী ক্রেতারা রীতিমত হাসি মুখেই সেই টিকিট কেনেন।

আরও পড়ুনঃ সৌরভের বায়োপিকে আয়ুষ্মান খুরানা, অবশেষে জল্পনার ইতি

শুধু তাই নয় বছরের প্রথমেই পাঠান ঝড়ে কাবু করে নিয়েছিল গোটা বিশ্বকে। এবার জওয়ান ঝড়ের জন্য প্রস্তুত সকলে। যার কারনে অন্য সমস্ত ছবিগুলোও পিছু হটেছে। পিছিয়েছে মুক্তির তারিখও। ‘সালার’ ছবি গত সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছুটা ভয় পেয়েই হয়ত পিছু হটল সালার।

২৩০০ টাকা! হাসি মুখে টিকিট কিনছেন ক্রেতারা

অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্দরেরও গুঞ্জন রটেছে ‘জওয়ান’ এর ভয়েই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন ‘সালার’। তবে প্রভাসের এই ছবি পিছিয়ে যাওয়া নিয়ে তার কোন প্রতিক্রিয়া না থাকলেও ছবির পরিচালক প্রশান্ত নীল এখন বেশ ক্ষুব্ধ।

২৩০০ টাকা! হাসি মুখে টিকিট কিনছেন ক্রেতারা

download 2 1
২৩০০ টাকা! হাসি মুখে টিকিট কিনছেন ক্রেতারা

পাশাপাশি এই ছবির মুক্তির ডেট পিছিয়ে গেলেও। এখনও পর্যন্ত ছবি মুক্তির পাকাপাকি কোন তারিখ প্রকাশ পায়নি। জানা যাচ্ছে এই বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি। তবে এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর