নজরবন্দি ব্যুরোঃ গত ছয় মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কাকে দেখা যাবে তা নিয়ে বেশ জল্পনার সৃষ্টি হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার ইতি ঘটল। বলিউডের অন্দরের খবর আয়ুষ্মান খুরানাকে সৌরভের চরিত্রে দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ আসতে চলেছে নয়া সমীকরণ, স্বস্তিকা-চঞ্চল জুটিতে মাতবে সিনেপাড়া


দাদাগিরি রিয়্যালিটি শোতে সৌরভ গঙ্গোপাধ্যায় তা নিয়ে মুখও খুলেছিল। এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। কিছুমাস আগে খবর এসেছিল রণবীর কাপুরের কাছে নাকি পরিচালক এই ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফের শোনা যাচ্ছে অন্য খবর। এবার নাকি এই ছবির প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে আয়ুষ্মান খুরানার কাছে।

আয়ুষ্মান খুরানা নাকি খুব ভাল ক্রিকেট খেলেন। আর এই ছবিতে কাজ করার জন্য এটাই নাকি প্রথম শর্ত ছিল। তাছাড়া আয়ুষ্মানের অভিনয়ও খুব প্রশংসার যোগ্য। তাই এই ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালক সকলেরই ইচ্ছে যাতে এই ছবিটি অভিনেতা করেন।


সৌরভের বায়োপিকে আয়ুষ্মান খুরানা, কতটা দর্শকদের মন জয় করবে?

আয়ুষ্মান খুরানাও নাকি এই ছবির প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। সেই মত আগামী দুইদিন অভিনেতা ব্যটে-বল নিয়েই ব্যাস্ত থাকবেন। শুধু তাই নয় তার সাথে সাথে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকেও টিপস নেবেন। সৌরভও জানিয়েছেন তিনি অভিনেতাকে সবরকম ভাবে সহায়তা করবেন। এবার মহারাজের চরিত্রে তিনি কতটা আলোড়ন ফেলতে পারবে এটাই দেখার বিষয়।







