নজরবন্দি ব্যুরোঃ স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউড হোক বা বলিউড সব জায়গায় তিনি তার জায়গা বজায় রেখেছেন। দুই ইন্ডাস্ট্রি নিয়ে তার চাহিদা তুঙ্গে। ভুরি ভুরি কাজের প্রস্তাব আসছে তার তরফ থেকে। কিন্তু তিনি কাজের ব্যাপারে আবার খুব বাচাই করে সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ পেটে ১৫ সেমি টিউমর, সঙ্গে সিস্ট, হয়েছে জটিল অস্ত্রোপচার, এখন কেমন আছেন ‘পটল কুমার’


সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে নিখোঁজ। সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে নতুন জুটি হিসেবে দেখা যাবে। তবে এবার তার কাছে আসতে চলেছে এক নতুন অন্যস্বাদের ছবির প্রস্তাব। জানা যাচ্ছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনা আসতে চলেছে এই ছবি।

তবে এখনও পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি। সমস্ত কথা প্রাথমিক স্তরে রয়েছে। যদিও এই মুহূর্তে অভিনেত্রী অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন। তার অসুস্থতার জন্য নিয়েছেন বিরতি। আগামী সপ্তাহে হবে তার অস্ত্রোপচার। সেই কথা অভিনেত্রী নিজেই তার সামাজিক মাধ্যম থেকে জানিয়েছিলেন।


আসতে চলেছে নয়া সমীকরণ, দর্শকদের কতটা মনে ধরবে স্বস্তিকা-চঞ্চল জুটি

এও জানা যাচ্ছে অক্টোবর ও নভেম্বরে মাসে এই ছবির কাজ শুরু হতে পারে। তবে এই ছবি আসার পরিকল্পনা বহুদিন ধরেই হচ্ছিল। ফলে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে নতুন জুটি স্বস্তিকা মুখোপাধ্যায় ও চঞ্চল চৌধুরীকে ঠিক কেমন লাগবে।








