নজরবন্দি ব্যুরোঃ ছোটপর্দায় সবাই ‘পটল কুমার’ নামেই চেনেন অভিনেত্রীকে। মাত্র একটি সিরিয়াল করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী হিয়া দে। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তিনি অভিনয় জীবন থেকে দূরে সরে গিয়েছেন। এখন ব্যস্ত রয়েছে পড়াশোনা নিয়ে। তবে সামাজিক মাধ্যমে তিনি খুব একটিভ। নিজের জীবনের সমস্ত আপডেট অনুরাগীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি তিনি হাসপাতালে শুয়ে একটি ছবি পোস্ট করেন।


তবে কি হয়েছে অভিনেত্রীর সেটি তিনি জানান নি । হাসপাতালের বেডে শুয়ে একটি গানের সঙ্গে সমাজমাধ্যমে তিনি স্টোরি আপলোড করেন। পরে একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রীর মা জানান হিয়ার মা জানান তার পেটে প্রায় ১৫ সেন্টিমিটার সমান একটি টিউমর হয়েছিল। শুধু তাই নয় টিউমরের সাথে হয়েছিল সিস্টও।

এই মুহূর্তে অভিনেত্রী বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে। জানা যায় সেই অস্ত্রোপচার বেশ জটিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন এরকম বিরল ঘটনা আগে কোনদিন তাদের কাছে আসেনি। তবে হিয়া যে এত বড় জটিল অসুখ বয়ে বেড়াচ্ছে তা কেউ গুনাক্ষরে টের পাননি।
পেটে ১৫ সেমি টিউমর, কি হয়েছে পটল কুমারের!

হটাৎই নাচের স্কুল থেকে আসার সময় তার বাবা মা লক্ষ করে তার মেয়ের পেটটি ফোলা। ফলে বিন্দু মাত্র দেরী না করে তার বাবা মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এরপর হিয়াকে পরীক্ষা করে তারা দেখতে পায় হিয়ার জরায়ুর পিছনের দিকে একটি টিউমর হয়েছে।










