Tollywood: কাঞ্চনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন শ্রীময়ী, তবে কি ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করত নেটিজেনরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। তাদের সম্পর্ক টলিউডে বেশ চর্চিত। তারা নাকি একে অপরের সাথে প্রেম করেন এরকমও নানা মন্তব্য সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করে। অনেক নেটিজেনরা আবার দাবী করেন শ্রীময়ীর জন্যই নাকি কাঞ্চনের স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।

আরও পড়ুনঃ অস্কারের পথে এগোচ্ছে ‘গদর ২’, কিন্তু রাজনীতি ছাড়া মিলবে পুরষ্কার? দ্বিধায় পরিচালক

যদিও কাঞ্চন সেই কথা অস্বীকার করেন। সম্প্রতি মদন মিত্র অভিনীত ‘ওহ লাভলি’ ছবির প্রিমিয়ারে তাদের দুজনকে এক সঙ্গে এবং একই পোশাকে দেখতে পাওয়া গেছে। সেই ছবি সামনে আসা মাত্রই চরম ট্রোলড হয় তারা আবারও। এবার ফের সামনে উঠে এলো তাদের রাখির পোস্ট।

download 3

সম্প্রতি শ্রীময়ী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান তার এবং কাঞ্চনের বন্ধুত্বের নাকি ১১ বছরপূর্ণ হয়েছে। শ্রীময়ী ছবি পোস্ট করে লেখেন “২০১২-২০২৩। আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল। এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার, ঐক্য হোক অটুট।”

কাঞ্চনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন শ্রীময়ী, কটাক্ষের শিকার অভিনেত্রী

Kanchan Sreemoyee 1200x675 1ব্যাস এই পোস্ট নেটিজেনদের চোখে পরতেই ছি ছি পরে যায় চারিদিকে। কেউ কেউ মন্তব্য করেন “মাঝে যেন মদন না আসে।”। আবার অনেকে লিখেছেন “কেন এই ভণ্ডামি! কাঞ্চনের সঙ্গে কি তাঁর ভাই-বোনের সম্পর্ক?” তবে এই কটূক্তি শুনেও নীরব তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন