Gadar 2: অস্কারের পথে এগোচ্ছে ‘গদর ২’, কিন্তু রাজনীতি ছাড়া মিলবে পুরষ্কার? দ্বিধায় পরিচালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত মাসেই। এই ছবি পাঠানের রেকর্ডও ভেঙ্গে দিয়েছিল। এখনও পর্যন্ত এই ছবির বক্সঅফিস কালেকশন ছাপিয়ে গিয়েছে প্রায় ৫০০ কোটি। এরই মাঝে আরও এক সুখবর শোনালো ছবির পরিচালক। অস্কারের পথে এগোচ্ছে ‘গদর ২’।

আরও পড়ুনঃ বিনোদন জগতে ফের দুঃসংবাদ, ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ

সম্প্রতি এই ছবির পরিচালক মুম্বই সংবাদসংস্থার কাছে একটি সাক্ষাৎকারে জানান তাকে অনেকে বারবার ফোন করে অনুরোধ করছেন যাতে তিনি ‘গদর ২’ ছবিটি অস্কারের জন্য পাঠান। কিন্তু পরিচালকের মতে এর আগে ‘গদর: এক প্রেম কথা’ অস্কারের জন্য যায়নি। তাহলে ‘গদর ২’ কিভাবে যাবে? ফলে দ্বিধায় ভুগছেন তিনি।

images 3

তবে পরিচালক হাল ছাড়ার পাত্র নয়। তিনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন যাতে তিনি ‘গদর ২’কে অস্কারের জন্য নিয়ে যেতে পারেন। কারন ছবির মাধ্যমে তিনি দেশ প্রেমের এক আলাদা ছবি তুলে ধরার চেষ্টা করেছেন। এটি একটি নতুন মৌলিক গল্প। তাই এখন সময়ই বলতে পারবে ছবিটি অস্কারে যেতে পারবে কিনা?

অস্কারের পথে এগোচ্ছে ‘গদর ২’, আর কী কী জানালেন পরিচালক? 

102726012

২০০১ সালে ‘গদর এক প্রেম কথা’, এবং ‘লগান’ এই দুটি ছবি একসাথে মুক্তি পেয়েছিল। কিন্তু সেই বছর আমির খানের ছবি ‘লগান’ একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হলেও অনিলের ‘গদর এক প্রেম কথা’ কোন পুরষ্কার পায়নি। ফলে অনিল এক সাক্ষাৎকারে জানান ‘প্রচুর লবি এবং পিআর জড়িত এর সঙ্গে। আমি রাজনৈতিক ব্যক্তি নই। আমি কখনও পুরস্কারের জন্য লবি করিনি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত