নজরবন্দি ব্যুরোঃ ফের বিনোদন জগতে দুঃখের ছায়া। আবারও মৃত্যু হল এক অভিনেত্রীর। বৃহস্পতিবার একটি ফ্লাটের বারান্দা থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মালায়লম ছবির অভিনেত্রী অপর্ণা নায়ারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়েস হয়েছিল ৩১ বছর।


তবে সত্যিই কি এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারনা এটি আত্মহত্যা। ইতিমধ্যে পুলিশ অভিনেত্রীর স্বামী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। তাদের থেকে জানতে পারা গেছে অভিনেত্রী যখন আত্মহত্যা করেন। সেই মুহূর্তে তার মা এবং বোন দুজনেই উপস্থিত ছিলেন।

এমনকি মৃত্যু হওয়ার কিছু সময় আগে মা মেয়ে দুজনে মিলে একটি রীলও আপলোড করেছিলেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টে মৃত অভিনেত্রী বুঝিয়ে দিয়েছিলেন তিনি তার মাকে কতটা ভালবাসেন। এই মুহূর্তে অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।


বিনোদন জগতে ফের দুঃসংবাদ, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী

অপর্ণা মালায়লমের যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’র মত বহু সিনেমা রয়েছে। মোহনলালের ‘চন্দ্রমুখী’ ছবিতে পাঞ্চালির চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজরে এসেছিলেন।







