Aparajita Adhya: সাহসী পোশাকে র‍্যাম্পে অপরাজিতা! নীল ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপরাজিতা আঢ্য, টলিউডের বেশ প্রবীণ অভিনেত্রী। এই বয়েসে এসেও তিনি শুধু অভিনয় নয় নিজের অন্য সকল প্রতিভা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গায় একের পর এক ছক ভাঙ্গা অভিনয়ে তিনি ধরা দিচ্ছেন। সম্প্রতি এক নবীন অভিনেতার সঙ্গে র‍্যাম্পে হেটে তাক লাগিয়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ করে বিরাট শিক্ষা হয়েছে, এটাই শেষ! বুর্জ খলিফায় খোলসা করলেন বাদশা

সাধারণত র‍্যাম্প বলতেই সকলের মাথায় আসে ছোট পোশাকের কথা। তবে অপরাজিতা আঢ্য ল্যাহেঙ্গা পরে হেটে রীতিমত তাক লাগিয়ে দিলেন। শুধু তাই নয় তার থেকে বয়েসে প্রায় অনেক ছোট অভিনেতা নীল ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে তিনি মঞ্চ কাঁপালেন। অভিনেত্রীর এই রুপ দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলেই।

সাহসী পোশাকে র‍্যাম্পে অপরাজিতা! প্রশংসায় পঞ্চমুখ সকলে
সাহসী পোশাকে র‍্যাম্পে অপরাজিতা! প্রশংসায় পঞ্চমুখ সকলে

শুধু তাই নয় তার পোশাক বা হাঁটার ধরন নয়। তার বিশেষ স্টাইল স্টেটমেন্ট হল এক গাল মিষ্টি হাসি। তিনি এততাই সাদামাটা এবং সাবলীলভাবে সকলের কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন যে সকলের চোখ তার দিক থেকে কোন মতে সরানো দায় হয়ে উঠছিল। ট্রোল তো দূরের কথা।

সাহসী পোশাকে র‍্যাম্পে অপরাজিতা! প্রশংসায় পঞ্চমুখ সকলে

সাহসী পোশাকে র‍্যাম্পে অপরাজিতা! প্রশংসায় পঞ্চমুখ সকলে

সমস্ত অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু কিভাবে এই বয়েসেও এভাবে র‍্যাম্পে তাক লাগালেন তিনি? এবার সকলকে নিজেই টিপস দিলেন অভিনেত্রী। বললেন আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে, কোনও পোশাক আসলে গুরুত্বপূর্ণ নয়, কে সেটা পরছেন, তা হলে গুরুত্বপূর্ণ। অর্থাৎ পোশাক ক্যারি করতেও জানতে হয়। যিনি পড়ছেন তাঁর আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তাঁকে কেমন দেখাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর