নজরবন্দি ব্যুরোঃ ‘জওয়ান’ নিয়ে প্রত্যাশার পারদ ক্রমস্য ঊর্ধ্বমুখী। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তার পরেই বাদশা অনুরাগীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘জওয়ান’। গত ৩১ অগাস্ট এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। যা ইতিমধ্যে দর্শকদের মনের মধ্যে শিহরণ জাগিয়ে তুলেছে।
গতকাল ছবির প্রিভিউ দেখা গিয়েছে বুর্জ খলিফাতে। সেখানে অভিনেতা ছবির প্রচারের সাথে সাথে আর একটি বিষয় খোলসা করে দেন। তিনি অনুরাগীদের স্পষ্ট বলেন ‘জওয়ান’-এই শেষ, আর কখনও নয়! কিন্তু কোন ব্যাপারে এই মন্তব্য করবেন অভিনেতা? তবে কি তিনি অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে।

৩১ অগস্ট দুবাইয়ের সব থেকে বড় বাড়িতে শাহরুখ খানের জওয়ান ছবির অ্যারাবিক গান প্রকাশিত হয়। সেখানে সেই উপলক্ষে প্রায় বিকেল থেকেই একাধিক লোকের মেলা দেখা যাচ্ছিল। শাহরুখ আগেই জানিয়েছিলেন তিনি লাল পোশাকে সেখানে হাজির হবেন। এবংকি নিজের সাথে সাথে নিজের অনুরাগীদেরও সেই আবেদন করেন তিনি।
‘জওয়ান’ করে বিরাট শিক্ষা হয়েছে, খোলসা করলেন শাহরুখ

সেই মতই সেদিন কালো টিশার্ট, লালা জ্যাকেট চোখে চশমা পড়ে মঞ্চে হাজির হন কিং খান। এরপর জিন্দা বান্দা গানের সঙ্গে নেচে ওঠেন তিনি। শুধু তাই নয় তার সাথে সাথে শোনালেন ছবির সংলাপও। এবং খোলসা করলেন সেই কথাটিও। শাহরুখ জানায়, ‘‘এই ছবিতে জীবনে প্রথম বার ন্যাড়া হয়েছি। এইটাই আমার প্রথম ও শেষ বার ন্যাড়া হওয়া। আপনারা আমার সম্মান রাখবেন আসা করছি। আপনাদের জন্য ন্যাড়াও হয়ে গেলাম। আশা করব ছবিটা দেখতে যাবেন। কে জানে আর কখনও চুল ছাড়া আমাকে দেখতে পাবেন কি না!’’



