নজরবন্দি ব্যুরোঃ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সিরিয়াল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন সমস্ত ধারাবাহিকদের প্রাপ্ত নম্বর এবং তাদের স্থান সামনে আসে। এই সপ্তাহের টিআরপি তালিকাও প্রকাশ্যে। এই সপ্তাহে আপনাদের পছন্দের সিরিয়াল কোন স্থানে রয়েছে দেখে নিন।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই আসতে চলেছে ‘তোমাদের রাণী’, তার বদলে কোন সিরিয়াল বন্ধ হচ্ছে?
বেশ কিছু ধারাবাহিক তাদের গল্পের ধরন পালটেছে কারন একঘেয়েমি গল্প কোন দর্শকদেরই মন জয় করতে পারেনা। জগদ্ধাত্রী ধারবাহিকও সেই হিসেবমত তার একাধিক রুপ সামনে এনেছে। ফলে নিজের স্থান বজায় রাখতে সক্ষম এই ধারাবাহিক।

এই সপ্তাহে নিজের চমকপ্রদাহ গল্পের জেরে প্রথম স্থানে আবারও জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। অন্য দিকে দ্বিতীয় স্থানে অব্যাহত রয়েছে সূর্য এবং দীপা। তাদের প্রাপ্ত নম্বর ৮.০। এই দুই ধারাবাহিকের মধ্যে সবসময় টক্কর লেগেই থাকে। এই সপ্তাহেও এই দুই ধারাবাহিকের মধ্যে নম্বরের ফারাক খুব একটা বেশি নয়।
চলছে ‘জগদ্ধাত্রী’ আর ‘অনুরাগের ছোঁয়া’র হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন এই সপ্তাহে সোনার মুকুট কার কপালে

এই সপ্তাহে নতুন ধারাবাহিক ফুলকি তৃতীয় স্থান দখল করে নিয়েছে। পেয়েছে ৭.৯। অন্য দিকে রাঙা বউ সিরিয়ালও দর্শকদের বেশ পছন্দের। এই ধারাবাহিক চতুর্থ স্থানে রয়েছে এবং প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে নিম ফুলের মধু রয়েছে পঞ্ছম স্থানে পেয়েছে ৭.৪। সন্ধ্যাতারা ৭.৩ নম্বর পেয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে বাংলা মিডিয়াম ৬.৭ নম্বর পেয়ে রয়েছে সপ্তম স্থানে। হরগৌরী পাইস হোটেল রয়েছে অষ্টম স্থানে পেয়েছে ৬.৬ নম্বর। এই সপ্তাহে নবম এবং দশম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা এবং তুঁতে তাদের প্রাপ্ত নম্বর ৬.৫ এবং ৫.৯।



