Bengali serial: খুব শীঘ্রই আসতে চলেছে ‘তোমাদের রাণী’, তার বদলে কোন সিরিয়াল বন্ধ হচ্ছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটি শেষ নাহলে আরেকটি শুরু হওয়া অসম্ভব। এই মুহূর্তে বেশকিছু ধারাবাহিক আসতে চলেছে। তার সাথে সাথে শেষ হতে চলেছে বেশ কয়েকটি ধারাবাহিক। এই মুহূর্তে জনপ্রিয় বাংলা চ্যানেলে দেখা যাচ্ছে ‘আমাদের রাণী’র প্রোমো। তাই এই মুহূর্তে সকলের মনে একটাই প্রশ্ন তার পরিবর্তে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে?

আরও পড়ুনঃ এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ‘পঞ্চমী’ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তবে এও শোনা যাচ্ছে ‘পঞ্চমী’র সাথে সাথে শেষ হতে পারে আরও একটি ধারাবাহিক ‘গুড্ডি’। তবে পঞ্চমীর থেকে গুড্ডি সিরিয়ালটি বেশ অনেকদিন ধরে চলেছিল।

102853806

তবে পছন্দের ধারাবাহিক শেষ হওয়াতে বেশ কিছুটা কষ্টে রয়েছেন অনুরাগীরা। তবে নতুন ধারবাহিক আসা নিয়েও উৎসাহ কোন অংশে কম নেই। জানা যাচ্ছে যে এই নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। জানা যাচ্ছে সন্ধে ৬টা থেকে টিভির পর্দায় আসবে এই ধারবাহিক।

খুব শীঘ্রই আসতে চলেছে ‘তোমাদের রাণী’, কবে থেকে পর্দায় সম্প্রচার? 

Star Jalsha upcoming Serial Tomader Rani New Cast Abhika Malakar as Rani

তবে এই একই সময় একই চ্যানেলে আসে ‘রামপ্রসাদ’। ফলে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন আসছে তবে কি বন্ধ হয়ে যাবে সব্যসাচী চৌধুরীর নতুন সিরিয়াল? জানা যাচ্ছে আগামি মাসের ৭ তারিখেই নাকি পথচলা শেষ হয়ে যাবে এই ধারাবাহিকের। টিআরপি কম থাকার কারণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতাদের তরফ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত