নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই শুরু হয়ে গিয়েছে দেবী পক্ষ, যা নিয়ে মাতোয়া গোটা শহরবাসী। তবে হতাশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মধ্যবিত্ত মানুষদের। কিছুদিনের ব্যবধানে ফের অগ্নিমূল্য হয়ে উঠেছে রান্নার গ্যাস। দিন কয়েক আগেই এলপিজির ১৯ কেজির সিলিন্ডার পিছু ধার্য করা হয়েছিল ১৮০৫ টাকা ৫০ পয়সা। সেইসঙ্গে ৫ কেজি ও ৪৭ কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও একই রকম ভাবে বাড়ানো হয় দাম।
আরও পড়ুনঃদেবী পক্ষের প্রথম দিনেই যথেষ্ট নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ
তবে মহালয়ার দিনে ফের এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সিলিন্ডার প্রতি ১৫ টাকা করে বাড়তে চলেছে গ্যাসের দাম। পাশাপাশি ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও ধার্য করা হচ্ছে নতুন দাম, বর্তমানে ৫ কেজির সিলিন্ডার গুলির দাম হতে চলেছে ৫০২ টাকা। যারফলে, বছরের প্রথম মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত সিলিন্ডার প্রতি প্রায় ২০০ টাকার ও বেশি বৃদ্ধি পেয়েছে।
এই মুহূর্তে গোটা দেশের জ্বালানির মূল্য বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পাটনা। সেখানে সিলিন্ডার প্রতি নতুন দাম হয়েছে ৯৭৪ টাকা ৫০ পয়সা। এরপরেই রয়েছে হায়দ্রাবাদ , যেখানে নতুন দাম হিসেবে ধার্য করা হয়েছে ৯৩৭ টাকা ৫০ পয়সা। তৃতীয় স্থানে উঠে এসেছে লখনউ। সেখানে গ্যাসের নতুন দাম হয়েছে ৯২২ টাকা ৫০ পয়সা।
ফের বাড়ল গ্যাসের দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের

সিলিন্ডার প্রতি ৯১১ টাকা ৫০ পয়সা বেড়ে বর্তমানে চতুর্থ স্থানেই রয়েছে শহর কলকাতা। দেশের রাজধানী তথা দিল্লিতে দাম বেড়ে হয়েছে ৮৯৯ টাকা ৫০ পয়সা। তারই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেশের বানিজ্য নগরী, সেখানেও রয়েছে একই দাম। এছাড়া গুরগাঁও ও বেঙ্গালুরুতে সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৮৯৩ টাকা ৫০ পয়সা ও ৮৮৭ টাকা ৫০ পয়সা। যারফলে পুজোর মরশুমে ও নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্ত মানুষদের।




