দেবী পক্ষের প্রথম দিনেই যথেষ্ট নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের এপ্রিল মাসে শক্তি বাড়িয়েছিল করোনার দ্বিতীয় ওয়েভ, যারফলে আবারও আগের মত ভিড় জমতে শুরু করেছিল গোটা দেশের বিভিন্ন হাসপাতাল গুলিতে।  ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা হাতের নাগালে এলেও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই মারন ভাইরাসের তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছিল বিশেষজ্ঞরা। তবে বর্তমানে মহালয়ার দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত নাগালে রয়েছে করোনা সংক্রমণ।

আরও পড়ুনঃ IPL থেকে কবে অবসর নেবেন মাহি? জল্পনার অবসান ঘটিয়ে জানালেন CSK-র অধিনায়ক

বিশেষজ্ঞদের  থেকে সতর্ক বার্তা পেয়ে আগে ভাগেই একাধিক প্রস্তুতি সেরে রেখেছিল গোটা দেশের একাধিক হাসপাতাল। পাশাপাশি দেশের রাজধানী তে তৈরি করা হয়েছিল বিশেষ অক্সিজেন প্ল্যান্ট সহ মেডিক্যাল স্টুডেন্টদের সেফটি টিম।

দেবী পক্ষের প্রথম দিনে যথেষ্ট নিয়ন্ত্রণে গোটা দেশের করোনা গ্রাফ

দেবী পক্ষের প্রথম দিনে যথেষ্ট নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ

তবে আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী , আজ গোটা দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জনে এসে দাঁড়িয়েছে। যা গত ২০৯ দিনের নিরিখে  সর্বনিম্ন স্থান। এছাড়াও এখনও পর্যন্ত গোটা দেশে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার ৬৫৬ জন।

যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২৮ হাজার ৭১৮ জন। তাই এই ধারা কে অব্যাহত রাখতে টিকাকরনের উপর বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা।

দেবী পক্ষের প্রথম দিনে যথেষ্ট নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ
নিম্নমুখী করোনা গ্রাফ

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত