নজরবন্দি ব্যুরো: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। অনেকদিন আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল ঠিক তার পেছনেই ধীরে ধীরে বাড়ছিল ডিজেলের দাম এবার ডিজেল ও সেঞ্চুরি।মুম্বইতে এক লিটার ডিজেলের দাম ১০৪ টাকা। কলকাতায় এক লিটার ডিজেল প্রায় একশো টাকার কাছাকাছি। শনিবার কলকাতায় এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৯.০৮ টাকা। দেশের অন্যান্য শহরে পেট্রোল এবং ডিজেলের দাম কতটা আসুন দেখেনি।
আরও পড়ুনঃতবে কি বাংলায় তৃতীয় ঢেউ আসন্ন? ক্রমশ বাড়তে থাকা সংক্রমণই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৭ টাকা ২৪ পয়সা। ডিজেল ৯৫ টাকা ৯৭ পয়সা। চেন্নাই পেট্রোলের দাম ১০৪ টাকা ২০ পয়সা ও ডিজেল প্রতি লিটার এর দাম ১০০ টাকা ২৫ পয়সা। কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ১০৭ টাকা৭৮ পয়সা ও ডিজেল সেঞ্চুরি থেকে সামান্য পিছিয়ে দাম ৯৯ টাকা ৪ পয়সা।তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের বালাঘাট।
শনিবার সেখানে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১১৮টাকা। আর ডিজেল প্রতি লিটার ১০৭.৪৬ টাকা। দেশে এখন চলছে উৎসবের মরসুমে সঙ্গে করণা আবহাওয়া সব মিলিয়ে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি বিপদে ফেলছে সাধারণ মানুষকে কিন্তু এই বেলাগাম মূল্যবৃদ্ধির জন্য সেরকম কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার বা কোন রাজ্যের রাজ্য সরকারের মাথাব্যথা নেই বলেই মনে করছে সাধারণ মানুষ।
ফের বাড়ল জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির পথে ডিজেল

তবে এভাবে বাড়তে থাকলে আগামী দিনে মধ্যবিত্তের আরো বড় টান পড়বে সে কথা বলাই যায়।




