নজরবন্দি ব্যুরোঃ সবুজ মেরুন সমর্থকদের জন্যে সুখবর। আবার মোহনবাগান ক্লাবের সভাপতি হচ্ছেন টুটু বোস। ক্লাব কর্তৃপক্ষের টানা বৈঠক শেষে শতাব্দীপ্রাচীন ক্লাবের সভাপতি পদে স্বপনসাধন বোসের নামই সামনে আসে। এবং তাকেই সভাপতি হিসেব সিলমোহর দিতে চলেছে নতুন কার্যকরী সমিতি। আসলে কে হবেন মোহন বাগানের সভাপতি তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনেরই ইতি হল এবার।
আরও পড়ুনঃ আপনার খুদের খিদে পাচ্ছেনা? শিশুর ডায়াবেটিস হয়নি তো? জেনে নিন লক্ষণ
সভাপতি কে হবেন তা নিয়ে নতুন কার্যকরী সমিতি দীর্ঘদিন আলোচনা করেছে। ক্লাব সচিব দেবাশিস দত্ত অনেকদিন আগেই বলেছিলেন, মোহনবাগানের সদস্য এবং সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেই জন্যেই ক্লাবের সভাপতি বাছতে সময় লাগছে। এই প্রসঙ্গে বলা যায় কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায় বার্ষিক সাধারণ সভাতেও সভাপতিহীন ছিল সবুজ মেরুন পরিবার।

ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেই অবশ্য দেবাশিস দত্ত ঘোষণা করেছিলেন, দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। আজ আজ সেটাই চূড়ান্ত হয়ে গেল। ক্লাব সূত্রে খবর বুধবার কার্যকরী সমিতির দীর্ঘ আলোচনা শেষে সভাপতি পদে টুটু বোসের নামেই শিলমোহর দেওয়া হয়েছে সর্বসম্মতভাবে।

এদিকে নিয়ম অনুযায়ী, মোহনবাগানের সভাপতি থাকতে হলে ২০ বছর সদস্য থাকতে হয়। ক্লাব সূত্রে খবর, পুরোনো নিয়ম শিথিল করে আগামী দিনে ২০ বছর থেকে কমিয়ে ১৫ বছর করা হবে। তাছাড়া স্বপন সাধন বসুর শরীর ভাল না। তিনি বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন। সব কিছু মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সভাপতি পদে টুটুবাবুই ফিরছেন।
মোহনবাগান ক্লাবের সভাপতি হচ্ছেন টুটু বোস, খুশির হাওয়া সবুজ মেরুনে।

উল্লেখ্য, সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হলেও আগেই ক্লাবের সহ-সভাপতি বেছে নেওয়া হয়েছিল। সৌমিক বোস, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটক, অসিত চট্টোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হন। আর আজ সভাপতির নামে সিলমোহর পড়ে গেল।



