১৬ই জুনই ফের হাওড়া শিয়ালদা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৬ই জুনই ফের হাওড়া শিয়ালদা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা রুখতে রাজ্যের লোকাল ট্রেনের পাশাপাশি একে একে বন্ধ হয়েছিল একাদিক দূরপাল্লার ট্রেন। বন্ধ হয়ে গিয়েছিল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের সাথে সাথে অনেক দূরপাল্লার ট্রেন।

আরও পড়ুনঃ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় দাম কত জেনে নিন

এই মুহূর্তে কিছুটা কমেছে করোনার দাপট আর তাই আগামী ১৬ ই জুন থেকে বেশকিছু দূরপাল্লার ট্রেন আবার যাত্রা শুরু করতে চলেছে হাওড়া এবং শিয়ালদা থেকে।রেল সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনগুলির সময়, রুট এবং স্টপেজ আগের মতোই থাকছে। মোট ৯ জোড়া ট্রেন আগামী দিনে চালু করছে পূর্ব রেল।

এর মধ্যে হাওড়া, কলকাতা এবং শিয়ালদহ থেকে ছাড়া ৭ জোড়া ট্রেন ১৬ জুন থেকে পুনরায় চালু হবে। এবার এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন পুনরায় চালু হচ্ছে শিয়ালদা এবং হাওড়া ডিভিশন থেকে।

১) ০৩০৬৩/০৩০৬৪ হাওড়া-বালুরঘাট-হাওড়া স্পেশাল।

২) ০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশাল।

৩) ০৩১৪১/০৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ (তিস্তা তোর্সা) স্পেশাল।

৪) ০৩১৪৫/০৩১৪৬ কলকাতা-রাধিকাপুর-কলকাতা স্পেশাল।

৫) ০৩১৬৩/০৩১৬৪ শিয়ালদহ-সহর্সা-শিয়ালদহ স্পেশাল।

৬) ০৩১৬৯/০৩১৭০ শিয়ালদহ-সহর্সা-শিয়ালদহ (ভায়া পুর্ণিয়া) স্পেশাল।

৭) ০৩১৮১/০৩১৮২ কলকাতা-শিলঘাট টাউন-কলকাতা স্পেশাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর